টেস্ট নেতৃত্বে ফেরার কারণ জানালেন শান্ত

১০ নভেম্বর ২০২৫, ০৩:৪০ PM
নাজমুল হোসেন শান্ত

নাজমুল হোসেন শান্ত © সংগৃহীত

গত জুনে টেস্ট অধিনায়কের দায়িত্ব থেকে সরে দাঁড়িয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। ওয়ানডে নেতৃত্ব হারানোর পর তিন ফরম্যাটে আলাদা অধিনায়কের বিষয়টি জটিল মনে হওয়ায় এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি। 

তবে আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ শুরুর ঠিক আগে নাটকীয়ভাবে আবারও সেই দায়িত্ব ফেরেন শান্ত। মঙ্গলবার (১১ নভেম্বর) সিলেট টেস্টের আগের দিন সংবাদ সম্মেলনে এই প্রত্যাবর্তনের কারণ ব্যাখ্যা করেন তিনি।

শান্ত বলেন, ‘তিন ফরম্যাটে আলাদা অধিনায়ক থাকায় আমি আগেই সরে গিয়েছিলাম। কিন্তু এখন বোর্ডের সঙ্গে আলোচনায় সব পরিষ্কার। আমি কনফিডেন্ট, কোনো জটিলতা হবে না। অন্য দুইজন ক্যাপ্টেনের (লিটন দাস ও মেহেদী হাসান মিরাজ) সঙ্গেও কথা হয়েছে। এখন আমাদের মধ্যে ভালো যোগাযোগ আছে। এ কারণেই মনে হয়েছে (ফেরার) সময়টা সঠিক।’

শান্ত যোগ করেন, ‘এই সময়টায় ভালোই ছিলাম। এখন বোর্ডের যে যোগাযোগ, যে মনোভাব তা আমাকে অনুপ্রাণিত করেছে। আমি বিশ্বাস করি দলই সবার আগে। বোর্ডে থাকা সাবেক ক্রিকেটারদের চিন্তাধারা আমার ভালো লেগেছে। তাই ফিরেছি।’

এই সিরিজেই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে প্রথম ক্রিকেটার হিসেবে শততম টেস্টের মাইলফলক স্পর্শ করতে যাচ্ছেন মুশফিকুর রহিম (দ্বিতীয় টেস্টে)। সতীর্থের এই ঐতিহাসিক অর্জনটি জয় দিয়ে উদযাপন করার লক্ষ্য নিয়েই মাঠে নামতে চান শান্ত।

টাইগার দলপতি বলেন, ‘মুশফিক ভাইকে নিয়ে আলাদা একটা ভালো লাগা কাজ করছে। তার অভিজ্ঞতা আমাদের ড্রেসিং রুমে ভীষণ কাজে দেয়। আমরা চাই, দুইটা টেস্টই যেন জয়ের মাধ্যমে উদযাপন করতে পারি।

র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9