চট্টগ্রাম রয়েলসের বড় চমক ‘দুই স্পিনার’

০৯ নভেম্বর ২০২৫, ০৭:৫২ PM
তানভীর ও শেখ মেহেদী

তানভীর ও শেখ মেহেদী © সংগৃহীত

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসরের জন্য দল সাজানো শুরু করেছে সব ফ্র্যাঞ্চাইজিই। দেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তিও শুরু হয়েছে। ইতিমধ্যে একাধিক খেলোয়াড় দলে ভিড়িয়েছে রংপুর রাইডার্স, ঢাকা ক্যাপিটালস এবং সিলেট টাইটান্স। এবার সেই তালিকায় নাম লেখাল চট্টগ্রাম রয়েলস।

দেশি ক্রিকেটার হিসেবে শেখ মেহেদী হাসান এবং তানভীর ইসলামকে দলে ভিড়িয়েছে দলটি। এ তথ্য নিশ্চিত করেছেন দলটির একজন কর্মকর্তা। এ ছাড়া একজন দেশি ব্যাটিং কোচ চূড়ান্ত করার পাশাপাশি প্রধান কোচ হিসেবে একজন বিদেশিকে চুক্তিবদ্ধ করার পরিকল্পনা করছে চট্টগ্রাম রয়েলস।

অন্যদিকে, রংপুর রাইডার্সও কোচিং স্টাফ চূড়ান্ত করেছে। প্রধান কোচের দায়িত্বে আছেন মিকি আর্থার, সহকারী কোচ মোহাম্মদ আশরাফুল, ব্যাটিং কোচ শাহরিয়ার নাফিস এবং স্পিন বোলিং কোচ মোহাম্মদ রফিক।

রাজশাহীর প্রধান কোচ হান্নান সরকার এবং সিলেট টাইটান্সের প্রধান কোচ সোহেল ইসলাম, তবে ঢাকা ক্যাপিটালস এখনও প্রধান কোচ চূড়ান্ত করেনি। 

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬