রাকসুর ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মেহেদীর

১৬ অক্টোবর ২০২৫, ০১:০০ PM , আপডেট: ১৬ অক্টোবর ২০২৫, ০১:০৬ PM
রাকসু লোগো ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান

রাকসু লোগো ও বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান © টিডিসি সম্পাদিত

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), হল সংসদ ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনের ভোট গ্রহণ চলছে। রাকসুর ভোটের পরিবেশ নিয়ে সন্তুষ্টি প্রকাশ করেছেন বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থী মোহাম্মদ মেহেদী হাসান। 

আজ বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে জুবেরী কেন্দ্রে ভোট দিতে এসে এ মন্তব্য করেন শাহ মখদুম হলের এই শিক্ষার্থী। তবে তিনি হলে সিট না পেয়ে রাবির পাশে বিনোদপুর এলাকায় একটি মেসে থাকেন তিনি। 

জানা গেছে, মেহেদী হাসান ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থী।  তিনি একজন শারীরিক প্রতিবন্ধী বিশেষ শিক্ষার্থী।
তার গ্রামের বাড়ি নীলফামারীর সৈয়দপুরে। তার বাবা একটি মাদ্রাসায় শিক্ষকতা করেন। 

জুবেরী ভবন কেদ্রে ভোট দিয়ে এসে এই প্রতিবেদককে মেহেদী হাসান বলেন,  ভোট কেন্দ্রে সুন্দর পরিবেশ বিরাজ করছে। কোনো ঝামেলা নেই, শান্তিপূর্ণ এক পরিবেশ রয়েছে। যে প্যানেল শিক্ষার্থীদের আবাসন নিশ্চিত ও আমাদের মতো শিক্ষার্থীদের সুবিধা বা অধিকার আদায়ের কথা বলেছেন তাদের ভোট দিয়েছি, তবে যাচায় বাছাই করেই দিয়েছি।

তিনি বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রায় সবাই মধ্যবিত্ত শিক্ষার্থীরা পড়াশোনা করতে আসেন এবং তাদের জন্য এই আবাসন আবাসিক ব্যবস্থাগুলো যদি করা হয় তাহলে আমাদের আর মেসে থাকতে হবে না।

হলি ফ্যামিলি মেডিকেল কলেজে বিভিন্ন পদে চাকরি, আবেদন ১৫ সেপ্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
আদালত থেকে স্বস্তির খবর পেলেন ইমরান খান
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেরিটাইম ইউনিভার্সিটির নতুন উপাচার্য রিয়ার অ্যাডমিরাল মো. ন…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশ্যে থুতু ফেললে ১০০, প্রস্রাবে ২০০ টাকা জরিমানা
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
শিক্ষামন্ত্রীর আগমনে কুয়েটে ছাত্রদলের স্লোগান, ক্যাম্পাসে র…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রাতের মধ্যে ১১ অঞ্চলে ঝড়ের আভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ০১ সেপ্টেম্বর ২০২৬