টানা ৮ ছক্কা, মাত্র ১১ বলেই ফিফটি! ক্রিকেটে নজিরবিহীন রেকর্ড

০৯ নভেম্বর ২০২৫, ০৫:৫০ PM
আকাশ কুমার

আকাশ কুমার © সংগৃহীত

চার দিনের প্রথম শ্রেণির ক্রিকেটে এবার বিশ্বকে তাক লাগালেন ভারতের আকাশ কুমার। রঞ্জি ট্রফির প্লেট গ্রুপে মেঘালয়া–অরুণাচল ম্যাচে এক ওভারে টানা ৮টি ছক্কা মেরে নতুন রেকর্ড স্থাপন করেছেন তিনি।

মাঠে নামার পর শুরুটা ছিল ধীর—একটি ডট বল, তারপর দুটি সিঙ্গেল। এরপর ঝড় উঠল। পরের ৮ বলে ৮ ছক্কা মেরে আকাশ ভেঙে দেন প্রথম শ্রেণির ক্রিকেটের আগে থাকা সীমা।

এছাড়া আকাশের নামে এখন দ্রুততম ফিফটির রেকর্ডও। মাত্র ১১ বলেই ৫০ রানে পৌঁছান তিনি। এর ফলে তিনি ভেঙে দেন ২০১২ সালে ওয়েন নাইটের ১২ বলের ফিফটি রেকর্ড। বলের হিসেবে আকাশ এখন প্রথম শ্রেণির ক্রিকেটের দ্রুততম ফিফটির মালিক, যদিও সময়ের হিসাবে দ্বিতীয়। মাঠে নামার পর ৯ মিনিটেই ৫০ রান পূর্ণ করেছেন। ১৯৬৫ সালে কাউন্টিতে মাত্র ৮ মিনিটে ১৩ বলে ফিফটি করেছিলেন ক্লাইন ইনমান।

আকাশ মূলত ডানহাতি পেসার। দলের অষ্টম ব্যাটসম্যান হিসেবে ব্যাটিংয়ে নামলেও, তার বোলিং-বিরতি পরেই দেখা মিললো বিস্ময়কর ছক্কার।

প্রথম শ্রেণির ক্রিকেটে এক ওভারে ৬ ছক্কার কীর্তি গড়ার দিক থেকে আকাশ এখন তৃতীয় ব্যাটসম্যান। এর আগে এই কীর্তি গড়েছিলেন রবি শাস্ত্রী এবং গ্যারি সোবার্স। দক্ষিণ আফ্রিকার মাইক প্রক্টরও টানা ৬ বলে ছক্কা মেরেছিলেন, তবে সেটি ছিল দুই ওভার মিলিয়ে।

২৫ বছর বয়সী আকাশ কুমার ২০১৯ সালে অভিষেকের পর থেকে এখন পর্যন্ত ৩০টি প্রথম শ্রেণির ম্যাচে ৫০৩ রান করেছেন, গড়ে ১৪ দশমিক ৩৭।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি প্রথম পর্বের পরীক্ষার সময়সূচি …
  • ১৩ অক্টোবর ২০২৬
মঙ্গলবার টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৩ অক্টোবর ২০২৬
স্কুলছাত্রী তাজমিন হত্যা: সেই রাজুকে রেখেই খালি হাতে কুমিল্…
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশজুড়ে ১০ হাজার বিজিবি সদস্য মোতায়েন
  • ১৩ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত হলো মডেল জাতিসংঘ সম্মেলন
  • ১৩ অক্টোবর ২০২৬
কবি নজরুল কলেজে বাংলা বিভাগের উদ্যোগে ‘শরৎ উৎসব ও নবীন বরণ’…
  • ১৩ অক্টোবর ২০২৬