অনুশীলনের সময় ঘাড়ে বলের আঘাত, ক্রিকেটারের মৃত্যু  

৩০ অক্টোবর ২০২৫, ১২:১০ PM
বেন অস্টিন

বেন অস্টিন © সংগৃহীত

অস্ট্রেলিয়ার মেলবোর্নে অনুশীলনের সময় ক্রিকেট বলের আঘাতে বেন অস্টিন নামের ১৭ বছর বয়সী এক ক্রিকেটার মারা গেছেন। বিবিসির এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে। 

প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ফের্নট্রি গালি ক্রিকেট ক্লাবে অনুশীলনের সময় অস্টিনের ঘাড়ে বলের আঘাত লাগে। হাতে ব্যবহৃত সাইডআর্ম থ্রোয়ারের (ওয়ানগার) মাধ্যমে তাকে তখন বোলিং করা হচ্ছিল। অস্টিন তখন হেলমেট পরা থাকলেও ‘নেক গার্ড’ ছিল না। ওয়্যাঙ্গার নামে পরিচিত একটি হাতে ধরা বল ছোড়ার যন্ত্র দিয়ে ছোড়া বলটি তার গলায় লাগে।

জানা গেছে, স্থানীয় সময় বিকেল ৫টার দিকে জরুরি সেবাকর্মীরা ঘটনাস্থলে পৌঁছায় এবং বেনকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। তাকে লাইফ সাপোর্টে রাখা হলেও বৃহস্পতিবার তিনি মারা যান।

বেনের বাবা জেস অস্টিন বলেন, আমাদের সুন্দর বেনকে হারিয়ে আমরা সম্পূর্ণভাবে বিধ্বস্ত। ট্রেসি ও আমি আমাদের প্রিয় ছেলেকে হারিয়েছি; সে ছিল তার দুই ভাই কুপার ও জ্যাকের আদরের বড় ভাই এবং আমাদের জীবনের এক উজ্জ্বল আলো। এ দুর্ঘটনায় শুধু আমাদের নয়, আরও এক তরুণ প্রভাবিত হয়েছে; যে বল ছুড়ছিল। আমরা তার ও তার পরিবারের প্রতিও সমবেদনা জানাচ্ছি।

ক্রিকেট ভিক্টোরিয়ার প্রধান নির্বাহী নিক কামিন্স বলেন, এটি আমাদের সবার জন্য অত্যন্ত কঠিন সময়। বলটি বেনের গলায় একইভাবে লাগে যেভাবে ২০১৪ সালে ফিল হিউজের দুর্ঘটনা ঘটেছিল।

প্রসঙ্গত, ২০১৪ সালে অস্ট্রেলীয় ক্রিকেটার ফিলিপ হিউজ শেফিল্ড শিল্ড ম্যাচে ব্যাট করার সময় গলায় বলের আঘাতে মারা যান। সেই ঘটনার পর ক্রিকেট সরঞ্জামে নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছিল।

খণ্ডিত দৃশ্যকে ‘অস্ত্র হাতে প্রতিমন্ত্রীর অভিযান’ শীর্ষক চট…
  • ১৮ অক্টোবর ২০২৬
মায়ার বাঁধনে জড়িয়ে অনলাইনে প্রেম, যে ৭ লক্ষণ দেখে বুঝবেন ‘প…
  • ১৮ অক্টোবর ২০২৬
৪ অনুষদে শিক্ষক নেবে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়
  • ১৮ অক্টোবর ২০২৬
তিন বর্ষের সিলেবাসে হবে ২০২৭ সালের এসএসসি পরীক্ষা
  • ১৮ অক্টোবর ২০২৬
দিনাজপুরে ২০ হাজার ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দম্পতি গ্রেপ্তার
  • ১৮ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বন্ধুদের হামলায় যুবকের মৃত্যু, গ্রেপ্তার ৪
  • ১৮ অক্টোবর ২০২৬