সিরিজ বাঁচানোর ম্যাচে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

১১ অক্টোবর ২০২৫, ০৩:২৯ PM
এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে

এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে © ফাইল ছবি

আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ব্যর্থতার তিক্ত স্বাদ পেয়েছে বাংলাদেশ। বড় ব্যবধানে হারের পর ঘুরে দাঁড়ানোর লড়াইয়ে আজ শনিবার (১১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডেতে মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। 

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবির শেখ আবু জায়েদ স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে ম্যাচটি অনুষ্ঠিত হবে। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বাংলাদেশকে ৫ উইকেটে হারায় আফগানিস্তান। প্রথম ম্যাচে হেরে সিরিজে টিকে থাকতে হলে এ ম্যাচে জয় ছাড়া বিকল্প নেই টাইগারদের সামনে। ব্যাটিং-বোলিং–উভয় বিভাগেই উন্নতি করতে হবে, বিশেষ করে টপ অর্ডারের ব্যর্থতা কাটিয়ে উঠতে হবে।

হার দিয়ে সিরিজ শুরু হলেও ইতিবাচকই থাকছেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। প্রথম ওয়ানডে শেষে তিনি বলছিলেন, ‘আমাদের সুযোগ ছিল। এখন আমাদের উন্নতি করার সুযোগ আছে। কারণ আমরা জানি এই ম্যাচে আমাদের কিছু ভুল হয়েছে এবং যত দ্রুত সম্ভব আগের ম্যাচ থেকে শিক্ষা নিতে হবে।’

প্রথম ম্যাচে আগে ব্যাট করতে নেমে টপ অর্ডারের ব্যর্থতায় ৫৩ রানে ৩ উইকেট হারায় বাংলাদেশ। এরপর চতুর্থ উইকেটে ১০১ রানের জুটি গড়েন তাওহিদ হৃদয় ও মিরাজ। হাফ-সেঞ্চুরির স্বাদ নিয়ে হৃদয়-মিরাজ আউট হলে ভেঙে পড়ে বাংলাদেশের ব্যাটিং লাইন আপ। ৪৬ রানে শেষ ৬ উইকেট পতনে ৪৮.৫ ওভারে ২২১ রানে অলআউট হয় বাংলাদেশ। 

দ্বিতীয় ওয়ানডেতে ‍ঘুরে দাঁড়াতে হলে ভালো ব্যাটিংয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে। এই ম্যাচে কেমন হতে পারে টাইগারদের একাদশ। ওপেনিংয়ের দায়িত্বটা প্রথম ম্যাচের মতো তামিম-সাইফের ওপরই থাকছে। গেল ম্যাচে ২ রান করা নাজমুল হোসেন শান্ত এই ম্যাচেও নামছেন তিনে। মিডল অর্ডারে তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজরা থাকছেন। ‘বিশেষ’ এক কোচের ‘বিশেষ’ পছন্দে এদিনও জাকের আলির একাদশে থাকার কথা রয়েছে৷ এ ছাড়া উইকেটরক্ষকের দায়িত্বে নুরুল হাসান সোহানই থাকবেন।

তিন স্পিনার খেলালে সেক্ষেত্রে পেসার কমতে পারে। প্রথম ম্যাচের একাদশে ছিলেন না মুস্তাফিজুর রহমান। তিনি একাদশে ফিরতে পারেন। দ্বিতীয় পেসার হিসেবে থাকতে পারেন আগের ম্যাচ ভালো করা তানজিম হাসান সাকিব। এ ছাড়া রিশাদ হোসেন ও তানভীর ইসলামরা থাকছেন দলে।

দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের সম্ভাব্য একাদশ :

তানজিদ হাসান তামিম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান, তানজিম হাসান সাকিব, তানভীর ইসলাম, রিশাদ হোসেন ও মুস্তাফিজুর রহমান।

শারিরীক প্রতিবন্ধীদের জন্য সাকিরুল হুইলচেয়ার নজর কাড়ল ইনোভে…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
চরম পর্যায়ে এল নিনো, খরা ও দাবানলের মুখে পড়তে যাচ্ছে বাংলাদ…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে সায়েন্স ক্লাবের ওয়েবসাইটের শুভ উদ্বোধন
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘২৮ দিন পর পিটিয়ে বের করে দেব’ বলা চবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‎জাবি অধ্যাপক জামাল উদ্দিনকে জড়িয়ে ‘অপপ্রচারের’ প্রতিবাদ শি…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ার ২০২৬-এ চ্যাম্পিয়ন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9