পাকিস্তান ম্যাচের আগে অসুস্থ বাংলাদেশের কোচ

০১ অক্টোবর ২০২৫, ১২:৫৭ PM
সরোয়ার ইমরান

সরোয়ার ইমরান © সংগৃহীত ছবি

নারী ওয়ানডে বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে বাংলাদেশ। তবে তার আগেই বড় দুঃসংবাদ পেল বাংলাদেশ। বাংলাদেশ নারী দলের প্রধান কোচ কোচ সারোয়ার ইমরান স্ট্রোক করেছেন।

গতকাল কলম্বোয় তিনি মাইনর স্ট্রোকের শিকার হন। বিষয়টি সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেন নারী দলের সঙ্গে থাকা বিসিবির টিম ম্যানেজার এসএম গোলাম ফায়েজ।

তিনি সংবাদ মাধ্যমকে বলেন, ‘গতকালকে হুট করেই বাম পায়ে একটু অবশ অনুভূত হচ্ছিল স্যারের। তো আমরা ঝুঁকি না নিয়ে দলের চিকিৎসক মঞ্জু ভাইকে নিয়ে হাসপাতালে চলে যাই। সেখানে এমআরআই করানোর পর জানা গেল, ব্রেইনে মাইনর একটা স্ট্রোক হয়েছে তার।’

স্ট্রোকের পর গত সোমবার দিনটা হাসপাতালেই কাটিয়েছিলেন সরোয়ার ইমরান। মঙ্গলবার রাতের দিকে হাসপাতালের চিকিৎসকরা তাকে ছাড়পত্র দেন। এরপরই তিনি যোগ দিয়েছেন দলের সঙ্গে। আপাতত তাকে নিয়ে খুব একটা শঙ্কা নেই বলে জানিয়েছেন চিকিৎসকরা।

সারোয়ার ইমরান গেল ফেব্রুয়ারিতে নারী ক্রিকেট দলের হেড কোচের দায়িত্ব পান। তার হাত ধরে বাংলাদেশ নারী ক্রিকেট দল দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের মূলপর্বের টিকিট পায়।

যে ৫টি প্রশ্নের উত্তর গুগলে খুঁজতে ব্যস্ত থাকেন পুরুষেরা
  • ১২ অক্টোবর ২০২৬
২১ কোটির অর্ধেক পাঠ্যবই ছাপার কাজ পেল মাত্র ১৫ মুদ্রণ প্রতি…
  • ১২ অক্টোবর ২০২৬
ইস্টার্ন ইউনিভার্সিটিতে ফল ২০২৬ সেমিস্টারের নবীনবরণ অনুষ্ঠিত
  • ১২ অক্টোবর ২০২৬
প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মোড়ক উন্মোচন 
  • ১২ অক্টোবর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ এসিআই কোম্পানিতে, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১২ অক্টোবর ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নাহিদ ও তার স্ত্রীর সম্পদের হিসাব চায় দ…
  • ১২ অক্টোবর ২০২৬