তামিম বললেন—ক্রিকেট আজ হেরে গেছে

০১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ PM , আপডেট: ০১ অক্টোবর ২০২৫, ১২:৪৭ PM
ক্রিকেটার তামিম ইকবাল

ক্রিকেটার তামিম ইকবাল © সংগৃহীত

আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেওয়ার পর ক্রিকেটার তামিম ইকবাল সাংবাদিকদের কোনো প্রশ্ন নেননি। তিনি বলেছেন, ‘এ নির্বাচন কালো দাগ হয়ে গেল। এটাকে আসলে কোনো দিক থেকেই ইলেকশন বলা যাবে না।’

তিনি বেলেন, ‘এ নোংরামির সঙ্গে আমরা কোনোভাবেই পার্ট রাখতে পারি না। বাংলাদেশ ক্রিকেটের ফ্যানরা এটা ডিজার্ভ করে না। অনেকে অনেকভাবে মনোনয়ন প্রত্যাহার করছেন। যদি ১৫ জনও হয়ে থাকে, এটা গুরুত্বপূর্ণ নম্বর, অলমোস্ট ৫০ শতাংশ।’

তামিম ইকবাল আরও বলেন, ‘এটা স্পষ্ট, কারা কী ধরনের বলপ্রয়োগ করেছে, কীভাবে করেছে। অনেকে অনেকভাবে জিততে পারেন, কিন্তু আমি বলব ক্রিকেট হেরে গেছে। এটা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা বলেন, ক্রিকেটের ফিক্সিং বন্ধ করতে হবে। কিন্তু সবার আগে প্রয়োজন, নির্বাচনের ফিক্সিং বন্ধ করা।’

আরও পড়ুন: বিসিবি নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম ইকবাল

তিনি বলেন, ‘এটা নিয়ে কোনো এক সময় বিস্তারিত কথা বলব। যারা বোর্ডে আছেন, তারা যদি এভাবে নির্বাচন করতে চান, করতে পারেন; জিততেও পারেন। কিন্তু আজ শতভাগ বাংলাদেশ হেরে গেছে।’

আজ বুধবার (১ অক্টোবর) দুপুর ১২টা পর্যন্ত বিসিবি নির্বাচনের পরিচালক পদের জন্য প্রার্থীতা বাতিলের শেষ সময় ছিল। এ সময়ের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তিনি। নানা ধরনের বিতর্ক আর সরকার-বিএনপির পাল্টাপাল্টি অবস্থানের মধ্যে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন দেশসেরা এ ওপেনার।

এসএসসির খাতা দেখায় অবহেলা করা পরীক্ষকদের তালিকা হচ্ছে: শিক্…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু নিয়ন্ত্রণে বুটেক্স হল প্রশাসনের ইতিবাচক উদ্যোগ, স্বস…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১০০ গুণী শিক্ষককে সম্মাননা দেবে সরকার
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ছাত্র আন্দোলনের মুখে আরও এক দেশের প্রেসিডেন্টের পদত্যাগ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আরও এক দফায় সোনার দামে বড় পতন, আজ ভরি কত?
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
একাদশে ভর্তি নিশ্চিয়ন করেও দ্বিতীয় ধাপে আবেদন করতে না পারা …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬