ওয়ানডে বিশ্বকাপ শুরু ৩০ সেপ্টেম্বর, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৯:১৪ AM
বাংলাদেশ নারী ক্রিকেট দল

বাংলাদেশ নারী ক্রিকেট দল © সংগৃহীত ছবি

আগামী ৩০ সেপ্টম্বর থেকে শুরু হচ্ছে নারী ওয়ানডে বিশ্বকাপ। ভারতে মাটিতে অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে বাংলাদেশসহ মোট ৮ দল অংশ নিচ্ছে। তবে রাজনৈতিক কারণে পাকিস্তানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে শ্রীলঙ্কায়, অন্যদিকে বাকি সব ম্যাচ ভারতের বিভিন্ন ভেন্যুতে অনুষ্ঠিত হবে।

বিশ্বকাপে অংশ নেওয়া বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা প্রতিটি দল গ্রুপপর্বে একে অপরের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। লিগপর্ব শেষে শীর্ষ চার দল পাবে সেমিফাইনালের টিকিট।

বাংলাদেশ নারী দল এরই মধ্যে শ্রীলঙ্কায় পৌঁছেছে, যেখানে তারা প্রথম ম্যাচ খেলবে পাকিস্তানের বিপক্ষে। ম্যাচ শুরুর আগে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিতে দুইটি ওয়ার্ম-আপ ম্যাচ খেলেছে টাইগ্রেসরা। প্রথম প্রস্তুতি ম্যাচটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বৃষ্টিতে ভেসে গেলেও, দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ১ রানে হারিয়ে আত্মবিশ্বাস বাড়িয়েছে নিগার সুলতানারা।

একনজরে বিশ্বকাপে বাংলাদেশ নারী দলের ম্যাচসূচি:

২ অক্টোবর

বাংলাদেশ বনাম পাকিস্তান

কলম্বো

দুপুর সাড়ে ৩টা

 

৭ অক্টোবর

বাংলাদেশ বনাম ইংল্যান্ড

গোয়াহাটি

দুপুর সাড়ে ৩টা

 

১০ অক্টোবর

বাংলাদেশ বনাম নিউজিল্যান্ড

গোয়াহাটি

দুপুর সাড়ে ৩টা

 

১৩ অক্টোবর

বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকা

বিশাখাপত্তম

দুপুর সাড়ে ৩টা

 

১৬ অক্টোবর

বাংলাদেশ বনাম অস্ট্রেলিয়া

বিশাখাপত্তম

দুপুর সাড়ে ৩টা

 

২০ অক্টোবর

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা

ডি ওয়াই পাতিল

দুপুর সাড়ে ৩টা

 

২৬ অক্টোবর

বাংলাদেশ বনাম ভারত

ডি ওয়াই পাতিল

দুপুর সাড়ে ৩টা

আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বাউফলে প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি নির্বাচন ঘিরে হা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গলাচিপায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি ঘিরে দুই পক্ষে…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬