রাজ্জাক-রাহাতসহ বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিসিবির পরিচালক হচ্ছেন যারা

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৩৬ PM
বিসিবি লোগো

বিসিবি লোগো © সংগৃহীত

আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন পরিচালনা পর্ষদের নির্বাচন। এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা হতে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে নির্বাচনের জন্য মনোনয়ন উত্তোলন করেছিলেন প্রার্থীরা। রবিবার বিকেলে শেষ হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ।

যেখানে পরিচালক পদে নিজেদের মনোনয়ন জমা দিয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদিন ফাহিম, তামিম ইকবালরা। আজ সারাদিনে সবমিলিয়ে ৫১টি মনোনয়ন জমা পড়েছে। যদিও শনিবার ৬০ জন কাউন্সিলর তিন ক্যাটাগরি থেকে নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছিলেন। তবে, নানান কারণে ৯ জন মনোনয়ন জমা দেননি।

ক্যাটাগরি-১ থেকে (জেলা বিভাগ) ১৫টি মনোনয়ন জমা পড়েছে। যেখান খুলনা বিভাগ থেকে মাত্র দুটি মনোনয়ন জমা পড়েছে। বিসিবির গঠনতন্ত্র অনুযায়ী, এই বিভাগ থেকে আব্দুর রাজ্জাক এবং জুলফিকার আলি খান বিনা প্রতিদ্বন্দ্বিতায় পরিচালক হতে যাচ্ছেন। সিলেট বিভাগ থেকেও কেবল রাহাত শামসের মনোনয়ন জমা পড়েছে। ফলে, তিনিও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন পরিচালক হচ্ছেন।

বরিশাল বিভাগ থেকেও একটি মনোনয়ন জমা পড়েছে। সাখাওয়াত হোসেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় এই বিভাগের নতুন পরিচালক হতে যাচ্ছেন। তাদের মনোনয়ন বৈধ হলেই কেবল বিসিবির পরিচালক হয়ে যাবেন তারা। এছাড়া রাজশাহী বিভাগ থেকে ৪টি, রংপুর বিভাগ থেকে ৩টি, চট্টগ্রাম বিভাগ থেকে ৪টি এবং ঢাকা বিভাগ থেকে ৩টি করে মনোনয়ন জমা পড়েছে।

অন্যদিকে ক্যাটাগরি-২ থেকে (ঢাকার ক্লাব) ৩০টি এবং ক্যাটাগরি-৩ থেকে ৩টি মনোনয়ন জমা পড়েছে। ক্যাটাগরি-৩ থেকে সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট, দেবব্রত পাল এবং সিরাজ উদ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়ন জমা দিয়েছেন।

ট্যাগ: বিসিবি
রাষ্ট্রপতি নির্বাচন: মনোনয়নপত্র বাছাই হবে আজ
  • ১৬ আগস্ট ২০২৬
পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু
  • ১৬ আগস্ট ২০২৬
গ্যাস-বুকজ্বালা কমাতে খালি পেটে কুসুম গরম পানি খাচ্ছেন, উপক…
  • ১৬ আগস্ট ২০২৬
৯০ দিন নিয়মিত তোকমা খেলে শরীরে যেসব পরিবর্তন আসবে
  • ১৬ আগস্ট ২০২৬
সেলাইয়ের কাজ পড়াশোনা চালিয়ে এসএসসিতে জিপিএ-৫ পেলেন সুমাইয়া
  • ১৬ আগস্ট ২০২৬
নিখোঁজের পর উপজেলা পরিষদের পুকুরে মিলল স্কুলছাত্রের লাশ
  • ১৬ আগস্ট ২০২৬