বিসিবি নির্বাচন: দুপুর পর্যন্ত পরিচালক পদে মনোনয়ন নিলেন যারা

২৭ সেপ্টেম্বর ২০২৫, ০২:২৪ PM
বিসিবি নির্বাচন

বিসিবি নির্বাচন © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের আসন্ন নির্বাচন আগামী ৬ অক্টোবর অনুষ্ঠিত হবে। এর আগে, শনিবার (২৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত পরিচালক পদে মনোনয়নের জন্য আবেদন গ্রহণ করা হবে।

সকাল থেকেই শেরে-ই-বাংলা প্রাঙ্গণ মুখর হয়ে উঠেছে। দুপুর দেড়টা পর্যন্ত বেশ কয়েকজন কাউন্সিলর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন।

দিনের শুরুতে ক্যাটাগরি বি থেকে ট্যালেন্ট হান্ট ক্রিকেট ক্লাবের কাউন্সিলর নাজমুল ইসলাম পরিচালক পদে নির্বাচনের জন্য ফর্ম নেন। এরপরে ক্যাটাগরি সি থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর সিরাজউদ্দ্দিন মোহাম্মদ আলমগীর মনোনয়ন ফর্ম সংগ্রহ করেন। একই ক্যাটাগরি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কাউন্সিলর দেবব্রত পালও ফর্ম তুলেছেন।

এছাড়া সি ক্যাটাগরি থেকে সাবেক ক্রিকেটার খালেদ মাসুদ পাইলটও মনোনয়ন ফর্ম সংগ্রহ করেছেন। খুলনা জেলা ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন সাবেক ক্রিকেটার জুলফিকার আলি খান। পাশাপাশি আরও কয়েকজন প্রার্থী নিজেদের প্রতিনিধির মাধ্যমে ফর্ম তুলেছেন। সিলেট বিভাগীয় ক্রীড়া সংস্থা থেকে মনোনয়ন ফর্ম নিয়েছেন রাহাত শামস।
এর আগে, ৪ অক্টোবর নির্বাচন হওয়ার কথা থাকলেও সেটি দুদিন পিছিয়ে দেওয়া হয়। দু’বার সংশোধনের পর কাউন্সিলর মনোনয়নের সময়সীমা ২২ সেপ্টেম্বর নির্ধারণ করা হয়েছিল। তবে এ নিয়েও নানান জটিলতা সামনে নিয়ে এসেছিল দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। ফলে, ২৩ সেপ্টেম্বর ফের বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন ২০২৫-এর সংশোধিত নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়।

হালনাগাদ তফসিল অনুসারে, ২৬ সেপ্টেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। ২৭ সেপ্টেম্বর মনোনয়ন ফরম বিতরণ করা হবে এবং ২৮ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে হবে। যাচাই-বাছাই এবং প্রাথমিক তালিকা ২৯ সেপ্টেম্বর প্রকাশ করা হবে। ১ অক্টোবর পর্যন্ত মনোনয়ন প্রত্যাহার করতে পারবেন প্রার্থীরা। ওই দিন বেলা ২টায় প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে।
আগামী ৬ অক্টোবর রাজধানীর একটি বড় হোটেলে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নির্বাচন অনুষ্ঠিত হবে এবং একই দিন সন্ধ্যা ৬টার ফলাফল ঘোষণা করা হবে। সভাপতি ও সহ-সভাপতি নির্বাচন সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে। রাত 

মোট ২৫ জন বিসিবি বোর্ড পরিচালক নির্বাচিত হবেন। এর মধ্যে আঞ্চলিক ও জেলা ক্রিকেট অ্যাসোসিয়েশনের কাউন্সিলরশিপ ক্যাটাগরি থেকে ১০ জন, ঢাকা মেট্রোপলিস ক্লাব প্রতিনিধি ক্যাটাগরি থেকে ১২ জন এবং ‘অন্যান্য’ ক্যাটাগরি থেকে একজন নির্বাচিত হবেন। বাকি দুই পরিচালককে মনোনীত করবে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)।
সভাপতি পদের জন্য আগ্রহী ব্যক্তিকে প্রথমে বিসিবি পরিচালক নির্বাচিত হতে হবে। বিসিবি পরিচালকরা সভাপতি নির্বাচনের জন্য তাদের ভোট দেবেন। 

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9