মোস্তাফিজের অনন্য মাইলফলক

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৮ PM
মোস্তাফিজুর রহমান

মোস্তাফিজুর রহমান © সংগৃহীত

ইনিংসের ১২তম ওভারে বড় ধাক্কা খায় ভারত, ওভারের শুরু ও শেষ দুই বলেই দুটি গুরুত্বপূর্ণ উইকেট হারায় ম্যান ইন ব্লু’রা।

ওভারের প্রথম বলেই রানআউট হয়ে ফেরেন আগ্রাসী ইনিংস খেলা অভিষেক শর্মা। আর ওভারের শেষ বলে মোস্তাফিজুর রহমানের শর্ট ডেলিভারিতে লেগ সাইডে খেলার চেষ্টা করেন সূর্যকুমার। তবে ব্যাটের কানায় লেগে উইকেটরক্ষক জাকেরের গ্লাভসে জমা পড়ে বল।

আম্পায়ার শুরুতে আউট না দিলেও, রিভিউ নেন আত্মবিশ্বাসী জাকের। রিপ্লেতে স্পষ্ট দেখা যায়, বল ব্যাট ছুঁয়েছে। সিদ্ধান্ত বদলান আম্পায়ার। ১১ বলে মাত্র ৫ রান করে ফেরেন ভারত অধিনায়ক।

এই উইকেটের সঙ্গে টি-টোয়েন্টি ফরম্যাটে দেড়শ উইকেটের মাইলফলক স্পর্শ করেন দ্য ফিজ। সাকিব আল হাসানের ১৪৯ উইকেট ছাড়িয়ে গিয়ে তিনি হয়ে উঠেছেন ইতিহাসের চতুর্থ বোলার, যিনি টি-টোয়েন্টিতে ১৫০ বা তার বেশি উইকেটের মালিক।

এর আগে, আফগানিস্তানের রশিদ খান (১৭৩ উইকেট), নিউজিল্যান্ডের টিম সাউদি (১৬৪ উইকেট) এবং ইশ সোদি (১৫০ উইকেট) টি-টোয়েন্টিতে ১৫০ বা এর বেশি উইকেট শিকার করেছেন। 

এর আগে, পাওয়ার প্লে’র পরের ওভারেই উইকেটের দেখা পায় বাংলাদেশ। এসেই ব্রেকথ্রু এনে দেন রিশাদ হোসেন। এই লেগ-স্পিনারকে উড়িয়ে মারতে গিয়ে লং অনে তানজিম সাকিবের হাতে ক্যাচ তুলে দেন শুভমান গিল। সাজঘরে ফেরার আগে গিল ১৯ বলে ২৯ রান করেন।

এরপর নবম ওভারের প্রথম বলেই ফেরান শিভাম দুবেকে। গুগলি বুঝতে না পেরে তুলে মারতে যান দুবে, সহজ ক্যাচ নেন লং অফে থাকা তাওহীদ হৃদয়। ২ রানের বেশি করতে পারেননি টপ-অর্ডার এই ব্যাটার।

 

প্রধান শিক্ষক ছাড়াই চলছে ফেনীর ৬২ প্রাথমিক বিদ্যালয়, দায়িত্…
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ, এসআইসহ আহত ৪
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
বিদ্যালয়ে আনা শিক্ষার্থীর আইফোন ভাঙলেন শিক্ষক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
নারী খেলোয়াড়দের উত্ত্যক্ত, প্রতিবাদ করার হামলা— যুবক আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
‘তুই ফ্যাসিস্ট, ১৩ লক্ষ টাকা চাঁদা দে, না হয় এলাকা ছাড়’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
টঙ্গীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় স্কুলছাত্র নিহত
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9