চমক রেখে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি দল ঘোষণা বাংলাদেশের

২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৩০ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই এশিয়া কাপ শেষেও বিশ্রামের সুযোগ পাচ্ছে না বাংলাদেশ দল। অক্টোবরেই আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে লাল-সবুজেরা। এই সিরিজের জন্য আজ (২৮ সেপ্টেম্বর) দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

আগামী ২, ৩ ও ৫ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতের শারজাহতে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি সিরিজে টাইগারদের নেতৃত্ব দেবেন জাকের আলী অনিক, নিয়মিত অধিনায়ক লিটন কুমার দাসের অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন তিনি। 

এদিকে লিটনের জায়গায় অভিজ্ঞ ব্যাটার সৌম্য সরকার স্কোয়াডে ডাক পেয়েছেন। ৩২ বছর বয়সী এই বাঁ-হাতি ওপেনার এশিয়া কাপের স্কোয়াডে ছিলেন না।

মূলত, সাইড স্ট্রেইনের চোটে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানের বিপক্ষে খেলতে পারেননি লিটন। একই কারণে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজেও মাঠে নামতে পারবেন না তিনি। জানা গেছে, চোট থেকে সেরে উঠত অন্তত দেড় থেকে দুই সপ্তাহ সময় লাগবে তার। 

লিটনের ইনজুরির সবশেষ অবস্থা জানিয়ে জাতীয় দলের ফিজিও বায়েজিদুল ইসলাম খান বলেছেন, 'লিটনের বাঁ পাশের পেটের পেশিতে গ্রেড ১ সাইড স্ট্রেইন ধরা পড়েছে। তিনি বর্তমানে পুনর্বাসন প্রক্রিয়ায় আছেন এবং এ কারণে টি-টোয়েন্টি সিরিজে খেলা সম্ভব হচ্ছে না।'

আফগানিস্তানের বিপক্ষে টি২০ সিরিজের জন্য দল: জাকের আলী অনিক (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারী, নুরুল হাসান সোহান, রিশাদ হোসেন, শেখ মাহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, মো. সাইফউদ্দিন, সৌম্য সরকার।

শেরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদ জব্দ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ইনোভেশন ফেয়ারে পবিপ্রবির ৫ উদ্ভাবনী প্রকল্প ও স্মার্ট অ্যাপ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ফোন বদলালেও পাসওয়ার্ড-পাসকি হারানোর ভয় নেই, অ্যান্ড্রয়েডে ন…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ মেডিকেলে ডেঙ্গুতে আক্রান্ত আরও দুজনের মৃত্যু
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও কুবিতে নেই ডে-কেয়ার সেন্টার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ, সেখান থেকেই স্বাধীন নেটের ভাব…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9