সংবাদ সম্মেলনে বাংলাদেশকে নিয়ে ‘কটাক্ষ’ আফ্রিদির

২৪ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৬ PM
শাহীন শাহ আফ্রিদি

শাহীন শাহ আফ্রিদি © সংগৃহীত

এশিয়া কাপের সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে বাংলাদেশের মুখোমুখি হতে যাচ্ছে পাকিস্তান। শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের আশা বাঁচিয়ে রাখা দ্য গ্রিন ম্যানদের সামনে এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ টাইগাররা। আর এই ম্যাচ ঘিরেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পাকিস্তানি পেসার শাহীন শাহ আফ্রিদি।

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে উপস্থিত সাংবাদিকদের একজন বাংলাদেশ দলকে ‘টাইগার’ বলে সম্বোধন করলে আফ্রিদি হঠাৎ প্রশ্ন করেন, ‘টাইগার কৌন?’। উপস্থিত সাংবাদিকরা ‘বাংলাদেশ’ বললে তৎক্ষণাৎ ‘সরি’ বলে ক্ষমা চান আফ্রিদি। তবে এই মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

তবে কটাক্ষের মতো সেই মন্তব্যের পরও বাংলাদেশের শক্তিমত্তা সম্পর্কে যথেষ্ট শ্রদ্ধাশীল মন্তব্য করেন আফ্রিদি। টাইগারদের হারাতে হলে তিন বিভাগেই ভালো করতে হবে বলে দাবি করেন এই পেসার।

আফ্রিদি বলেন, ‘বাংলাদেশ দারুণ একটি দল। তারা ইদানীং ভালো খেলেছে। ভালো দলের সঙ্গে খেললে প্রথম ধাক্কাটা আপনাকেই দিতে হবে। তাদের সুযোগ দেওয়া যাবে না, আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং; তিন বিভাগেই ভালো খেলতে হবে।‘

সুপার ফোরে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে পাকিস্তান। প্রথম ম্যাচে ভারতের কাছে বড় ব্যবধানে হারলেও দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে টিকে থাকার লড়াইয়ে ফিরেছে তারা। বর্তমানে দুই ম্যাচে তাদের সংগ্রহ ২ পয়েন্ট। বাংলাদেশের বিপক্ষে জয় পেলেই ফাইনালে ওঠার সুযোগ দ্য গ্রিন ম্যানদের।

 

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬