মিরাজের ঘরে এলো নতুন অতিথি

০৪ সেপ্টেম্বর ২০২৫, ০৫:৫২ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © সংগৃহীত

দ্বিতীয়বারের মতো বাবা হলেন বাংলাদেশ জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এবার তার ঘর আলো করে এসেছে ফুটফুটে এক কন্যা সন্তান। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিরাজ নিজেই জানিয়েছেন খবরটি।

এক পোস্টে তিনি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। সর্বশক্তিমান আল্লাহর অশেষ কৃপায় আজ দুপুরে আমাদের কন্যা সন্তানের জন্ম হয়েছে। মা ও মেয়ে দুজনই সুস্থ আছেন। সবার কাছে আমাদের নবজাতকের জন্য দোয়া কামনা করছি।’

মিরাজের স্ত্রী রাবেয়া আক্তার প্রীতি, ২০১৯ সালে মিরাজের সঙ্গে তার সংসার জীবন শুরু হয়। ২০২০ সালের অক্টোবরে রাবেয়া-মিরাজ দম্পতির ঘরে প্রথম সন্তান আসে। নাম রাখা হয় মুদাসসের হাসান ওয়াফিক। অবশ্য, পরিবারের নতুন অতিথির নাম এখনও জানা যায়নি।

এর আগে, সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতেই নেদারল্যান্ডস সিরিজ থেকে ছুটি চেয়েছিলেন মিরাজ। অবশ্য, এশিয়া কাপের জন্য ঘোষিত স্কোয়াডেও তাকে রাখা হয়নি।

ছেলের খোঁজে রাতে থানায় জিডি করেন বাবা, সকালে পুকুরে ভেসে উঠ…
  • ১২ অক্টোবর ২০২৬
মাধ্যমিকে শিক্ষক নিয়োগে আসছে বড় পরিবর্তন
  • ১২ অক্টোবর ২০২৬
যে কৌশলে কার্যালয়ে চুয়েট ভিসি, বোকা বনে গেলেন আন্দোলনকারীরা
  • ১২ অক্টোবর ২০২৬
ভিজিএফের চাল চুরির দায়ে ইউপি সচিব আটক
  • ১২ অক্টোবর ২০২৬
৬ বছর পর পাগলা মসজিদের দানবাক্সে পাওয়া স্বর্ণ-রূপার ওজন নির…
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসার মাঠে ঘুমাচ্ছিলেন সাবেক স্বামী, স্ত্রী-শাশুড়ি ও শ্…
  • ১২ অক্টোবর ২০২৬