সিরিজ নিশ্চিতে যেমন হতে পারে বাংলাদেশের একাদশ

০১ সেপ্টেম্বর ২০২৫, ০৩:১০ PM , আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৬:১৪ PM
বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল © সংগৃহীত

জয়ের ধারা অব্যাহত রেখে নেদারল্যান্ডসের বিপক্ষে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে আজ (১ সেপ্টেম্বর) মাঠে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচে ৮ উইকেটের দাপুটে জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে টাইগাররা। আজ জিতলেই এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করবে লিটন দাসের দল।

প্রথম ম্যাচে ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং—সব বিভাগেই আধিপত্য বিস্তার করে বাংলাদেশ। পেসার তাসকিন আহমেদ ৪ ওভারে ২৮ রানে ৪ উইকেট নিয়ে ছিলেন দলের সেরা বোলার। তাকে দারুণভাবে সঙ্গ দেন অফস্পিনার সাইফ হাসান, এতে নির্ধারিত ২০ ওভারে মাত্র ১৩৬ রানেই থেমে যায় নেদারল্যান্ডস। জবাবে অধিনায়ক লিটন দাসের ২৯ বলে ৫৪ রানের হাফ-সেঞ্চুরি এবং সাইফ হাসানের ঝোড়ো ১৯ বলে ৩৬ রানে ভর করে ৩৯ বল হাতে রেখেই জয় তুলে নেয় বাংলাদেশ। 

এদিকে প্রথম ম্যাচের মতো আজও অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামতে পারে বাংলাদেশ। তবে সিরিজে টিকে থাকতে একাদশে পরিবর্তন আনতে পারে ডাচরা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তানজিদ হাসান তামিম, পারভেজ ইমন, লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ/নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।

মাদ্রাসায় যৌন নিগ্রহ—কঠোর বার্তা দিলেন ধর্মমন্ত্রী
  • ২৪ অক্টোবর ২০২৬
জনবল নিয়োগে পিকেএসএফের নতুন বিজ্ঞপ্তি, আবেদন অনলাইনে 
  • ২৪ অক্টোবর ২০২৬
যুক্তরাষ্ট্রের পথে রাশিয়ার ডিজেলবাহী প্রথম জাহাজ
  • ২৪ অক্টোবর ২০২৬
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম 
  • ২৪ অক্টোবর ২০২৬
চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর জেরে পুলিশের গাড়িতে হামলা ও ব…
  • ২৪ অক্টোবর ২০২৬
টঙ্গীর মাদ্রাসায় শিক্ষককে থাপ্পড় কাণ্ডে এবার মুখ খুললেন রাশ…
  • ২৪ অক্টোবর ২০২৬