স্টেডিয়ামের করুণ অবস্থা দেখে কান্না আসছে: বিসিবি সভাপতি

২৪ আগস্ট ২০২৫, ০৬:১৪ PM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০৪:১৩ PM
বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল © সংগৃহীত

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি হওয়ার পর দেশের বিভিন্ন অঞ্চলে ক্রিকেটের বিকাশ ও উন্নয়নে সরাসরি নজর রাখতে ছুটে যাচ্ছেন আমিনুল ইসলাম বুলবুল। রবিবার (২৪ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ সদরের জেলা ক্রীড়া কমপ্লেক্সে নারায়ণগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত ‘ক্রিকেট ডেভেলপমেন্ট অ্যান্ড আইডিয়া’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

নারায়ণগঞ্জে অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে ফতুল্লা স্টেডিয়ামও ঘুরে দেখেন বুলবুল। এ নিয়ে পরে তিনি বলেন, ‘এই নারায়ণগঞ্জ আমাদের জন্য আইডল ছিল। কেননা এখানের ক্রিকেটের ইতিহাস বেশ সমৃদ্ধ। আমি যখন নিজেই ক্রিকেট খেলা শিখছিলাম, তখন নারায়ণগঞ্জের সঙ্গে আমার এক সুসম্পর্ক গড়ে উঠেছিল। তখন এখানে বিভিন্ন লিগ অনুষ্ঠিত হতো। নারায়ণগঞ্জের বিভিন্ন ক্লাবে তখন খেলা হতো। নারায়ণগঞ্জের অসংখ্য খেলোয়াড় ঢাকায় গিয়ে খেলতো।'

তিনি আরও বলেন, 'এখনো নারায়ণগঞ্জের মানুষের ক্রিকেটের প্রতি যে আগ্রহ দেখলাম, তাতে আমি ভীষণ আনন্দিত। এখানে আসার আগে আমি ফতুল্লা স্টেডিয়ামে গিয়েছিলাম। স্টেডিয়ামটির করুণ অবস্থা দেখে আমার কান্না চলে আসছে। এখানে একসময় অসংখ্য জাতীয় ও আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হতো। অথচ এই মাঠটির অবস্থা বর্তমানে অত্যন্ত করুণ।'

ফতুল্লার মাঠে আরও অনেক উন্নয়ন দরকার বলে দাবি বিসিবি সভাপতির। তার ভাষ্যমতে, 'খেলোয়াড়দের জন্য আরও সুযোগ-সুবিধা দরকার। এখানে এসে তিনটা উইকেট দেখতে পেলাম। আমাদের পরিকল্পনা এখানে অন্তত ২০টা উইকেট বানানোর। আমাদের সময় বছরের নির্দিষ্ট সময় ক্রিকেট খেলা হতো। এখন ১২ মাসই খেলা হয়। আমাদের খেলোয়াড়দের সুযোগ-সুবিধা বাড়ানোর পাশাপাশি কোচিং সুযোগ সুবিধা বাড়ানোর চেষ্টা করবো। আশা করছি, আগামী এক-দেড় বছরের মধ্যেই নারায়ণগঞ্জে এতো উন্নয়ন করবো, যেন নারায়ণগঞ্জের খেলোয়াড়দের বিভিন্ন লেভেলে খেলার জন্য ঢাকায় যেতে না হয়। এখানেই তারা কোচ পাবেন। সবকিছুই আমাদের পাইপলাইনে আছে। আমি আজ যেসব কথা বলছি, তা যেন বাস্তবায়ন করতে পারি; সেজন্য দোয়া করবেন। আমি আত্মবিশ্বাসের সঙ্গে এসব কাজের কথা বলছি। কারণ, আইসিসিতে থাকাকালে আমি এই কাজগুলোই করে এসেছি।'

তিনি যোগ করেন, 'ক্রিকেট জীবনের ছোট্ট একটি অংশ। আমার সামনে আজ ভবিষ্যতের ক্রিকেটাররা বসে আছেন। আমি জানি এখানে সম্ভাবনাময় অনেক খেলোয়াড় আছে, যারা আগামী দিনের তামিম, সাকিব হবে। আমার ইচ্ছা নারায়ণগঞ্জে একটি ইনডোর স্টেডিয়াম করার। তাহলে ক্রিকেট খেলোয়াড়রা সবসময় খেলার মধ্যে থাকতে পারবেন।'

জনবল নিয়োগ দিবে হামদর্দ, আবেদনের শেষ তারিখ ১৪ জুলাই
  • ০৩ জুলাই ২০২৬
সেপ্টেম্বরেই তীব্র হতে পারে এল নিনো, জাতিসংঘের সতর্কবার্তা
  • ০৩ জুলাই ২০২৬
আর্জেন্টিনাকে ‘কমিটির দল’ বলায় ক্ষেপে গেলেন স্কালোনি
  • ০৩ জুলাই ২০২৬
ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ০৩ জুলাই ২০২৬
চাঁদপুরে চর্যাপদ সাহিত্য একাডেমি পুরস্কার পাচ্ছেন ৬ লেখক
  • ০৩ জুলাই ২০২৬
এইচএসসি কেন্দ্রের বাইরে অভিভাবকদের বসার চেয়ার ও ছাউনি দেওয়া…
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence