এশিয়া কাপের প্রাথমিক দল ঘোষণা বাংলাদেশের

০৪ আগস্ট ২০২৫, ০৭:২১ PM , আপডেট: ০৭ আগস্ট ২০২৫, ০৮:০৩ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ এবং আসন্ন এশিয়া কাপের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। অবশ্য স্কোয়াডে থাকা বেশ কয়েকজন ক্রিকেটার বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ডারউইনে খেলতে যাচ্ছেন।

আগামী ৬ আগস্ট মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে শুরু হবে প্রাথমিক দলে থাকা ক্রিকেটারদের ক্যাম্প। এরপর ১৫ আগস্ট সিলেটে যাবেন তারা। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামেই হবে নেদারল্যান্ডস সিরিজের সব ম্যাচ।

নুরুল হাসান সোহান ও মাহিদুল ইসলাম অঙ্কনের মতো ক্রিকেটাররা ক্যাম্পে ডাক পেয়েছেন। টি-টোয়েন্টি দল থেকে বাদ পড়া নাজমুল হোসেন শান্তকেও রাখা হয়েছে। সাইফ হাসান, খালেদ আহমেদ ও নাসুম আহমেদরা দলে আছেন। সর্বশেষ শ্রীলঙ্কা ও পাকিস্তানের বিপক্ষে খেলা হয়নি সৌম্য সরকারের। তিনিও স্কোয়াডে রয়েছেন।

সূত্র অনুযায়ী, আগামী ২৬ আগস্ট বাংলাদেশে আসবে ডাচরা। এরপর ৪ সেপ্টেম্বর নিজেদের দেশে ফেরত যাবে তারা। মাঝে ২৯ আগস্ট, ১ ও ৩ সেপ্টেম্বর বাংলাদেশের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলবে সফরকারীরা। এই সিরিজকেই বাংলাদেশের এশিয়া কাপের প্রস্তুতির মঞ্চ হিসেবে ধরা হচ্ছে।

একনজরে বাংলাদেশের প্রাথমিক স্কোয়াড: লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, মোহাম্মদ নাঈম শেখ, সৌম্য সরকার, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন পাটোয়ারি, নাজমুল হোসেন শান্ত, রিশাদ হোসেন, শেখ মেহেদী হাসান, তানভীর ইসলাম, নাসুম আহমেদ, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, তানজিম হাসান সাকিব, মোহাম্মদ সাইফউদ্দিন, নাহিদ রানা, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, খালেদ আহমেদ, নুরুল হাসান সোহান, মাহিদুল ইসলাম অঙ্কন ও সাইফ হাসান।

ট্যাবলেট-কম্পিউটার পাচ্ছেন ৭ লাখ শিক্ষক, তালিকায় কারা?
  • ০৭ অক্টোবর ২০২৬
এনসিপির দুই নেতা বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬
রিটেন টিকেও দেননি বিসিএস ভাইভা, ছেড়েছেন প্রথম সারির দুই সরক…
  • ০৭ অক্টোবর ২০২৬
সন্তানের মেসেজ না পড়েও নজর রাখতে পারবেন অভিভাবক—হোয়াটসঅ্যাপ…
  • ০৭ অক্টোবর ২০২৬
৪ লাখ ৭১ হাজার রিয়্যাকশন, শেয়ার ৭৩ হাজার— ৭ বছর আগে দেওয়া ক…
  • ০৭ অক্টোবর ২০২৬
ওসিকে হুমকি দেওয়া সেই বিএনপি নেতাকে দল থেকে সাময়িক বহিষ্কার
  • ০৭ অক্টোবর ২০২৬