ফিফটির পর ৪ উইকেট, চেনা রূপে ফিরলেন সাকিব

১১ জুলাই ২০২৫, ১২:৩২ AM , আপডেট: ১৩ জুলাই ২০২৫, ০৯:১১ PM
সাকিব আল হাসান

সাকিব আল হাসান © সংগৃহীত

পাকিস্তান সুপার লিগে দুবার ব্যাটিং করে দুবারই শূন্য। সেটিও খুবই বাজেভাবে আউট হয়ে। সাকিব আল হাসান ব্যাটিং ভুলে গেলেন কি না, এই প্রশ্নও উঠেছিল। পিএসএলের ওই দুই শূন্যের আগে স্বীকৃত টি-টোয়েন্টিতে খেলা সর্বশেষ ম্যাচেও রান করতে পারেননি সাকিব। হ্যাটট্রিক শূন্য পাওয়া সেই সাকিব আজ গ্লোবাল সুপার লিগ শুরু করলেন দারুণ এক ফিফটি করেই। গায়ানার প্রভিডেন্সে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে  ৩৭ বলে ৫৮ রান করেছেন সাকিব।

স্বীকৃতি টি-টোয়েন্টিতে ১০ ইনিংস পর ফিফটি পাওয়া সাকিব পরে বল হাতেও দারুণ করেছেন। প্রথম ওভারেই কোনো রান না দিয়ে ২ উইকেট নেওয়া সাকিব পরে পেয়েছেন আরও ২ উইকেট। ৪ ওভারে ১৩ রান দিয়ে ৪ উইকেট—সাকিব স্বীকৃত টি-টোয়েন্টি ৪ উইকেট পেলেন ১৮ ম্যাচ। এই সংস্করণে ১৭তম বার ৪ উইকেট পাওয়া সাকিব আরেকটু এগোলেন ৫০০ উইকেটের মাইলফলকে দিকে। স্বীকৃত টি-টোয়েন্টিতে সাকিবের উইকেট এখন ৪৯৭টি।

কেশব মহারাজের চোটের কারণে শেষ মুহূর্তে দুবাই দলে সুযোগ পাওয়া সাকিব ১২ বছর পর স্বীকৃত টি–টোয়েন্টিতে একই ম্যাচে ফিফটি ও কমপক্ষে ৪ উইকেট পেলেন। ২০১৩ সালে বিজয় দিবস টি–টোয়েন্টিতে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে মোহামেডানের বিপক্ষে ২৮ বলে ৫৭ রান করার পর বল হাতে ১৮ রানে ৬ উইকেট নিয়েছিলেন সাকিব।

সাকিবের অলরাউন্ড পারফরম্যান্স জিতিয়েছে তাঁর দলকেও। দুবাই ৭ উইকেটে করেছিল ১৬৫ রান। রান তাড়ায় সেন্ট্রাল ডিসট্রিক্টস ৮ উইকেট করে ১৪৩ রান। সাকিবরা জিতেছেন ২২ রানে।

দুবাইয়ের ইনিংসে সাকিব ছাড়া বলার মতো রান করেছেন ওপেনার সেদিকউল্লাহ আতাল। ২৫ বলে ৪১ রান করেছেন আফগান ব্যাটসম্যান।

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950