অধিনায়ক হয়ে যে বার্তা দিলেন মিরাজ

১২ জুন ২০২৫, ১০:৩৮ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:২৯ PM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © ফাইল ফটো

বাংলাদেশকে নেতৃত্ব আগেও দিয়েছেন মেহেদী হাসান মিরাজ। তবে অন্যের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত হিসেবে। এবার মূল নেতা হিসেবে মাঠে থাকবেন বাংলাদেশি অলরাউন্ডার। আজ (বৃহষ্পতিবার ১২ জুন) তাকে এক বছরের জন্য ওয়ানডে অধিনায়ক করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

অধিনায়কত্বের দায়িত্ব পাওয়ায় স্বপ্ন পূরণ হয়েছে বলে জানিয়েছেন মিরাজ। ২৭ বছর বয়সী অলরাউন্ডার বলেছেন, ‘বোর্ড আমার ওপর বিশ্বাস রেখেছে এটা আমার জন্য অনেক সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া প্রত্যেক ক্রিকেটারের স্বপ্ন। বোর্ড আমার ওপর যে আত্মবিশ্বাস দেখিয়েছে এ জন্য আমি কৃতজ্ঞ।’ 

আরও পড়ুন: শ্রীলঙ্কায় শান্তর নতুন চ্যালেঞ্জ, ওপেনিংয়ে কি নামবেন?

তার নেতৃত্বে বাংলাদেশ ভয়ডরহীন ক্রিকেট খেলবে বলে জানিয়েছেন মিরাজ। তিনি বলেছেন, ‘দলের প্রতি আমার বিশ্বাস আছে। আমাদের প্রতিভা আছে এবং ভয়ডরহীন ক্রিকেট খেলার বিশ্বাসও আছে। আমি চাই কোনো বাধা ছাড়াই যেন আত্মবিশ্বাসের সঙ্গে পারফর্ম করি এবং দেশকে ধারাবাহিকভাবে সেরাটা দিতে পারি।’

মিরাজ ওয়ানডে ক্রিকেটে ব্যাট-বলে ধারাবাহিক পারফর্ম করছেন বলেই তাকে নেতৃত্ব দেওয়া হয়েছে বলে জানিয়ছেন বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদীন ফাহিম। তিনি বলেছেন, ‘বোর্ড মনে করেছে ব্যাটে-বলে মিরাজের ধারাবাহিক পারফর্ম, লড়াই করার সক্ষমতা, দলকে উদ্বুদ্ধ করা এবং মাঠ ও মাঠের বাইরে তার যে উপস্থিতি তা এই সময়ে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আদর্শ। আমরা বিশ্বাস করি, তার স্বভাব এবং পরিপক্কতা আছে, যা বাংলাদেশ এই সংস্করণে এগিয়ে নিতে সহায়তা করবে।’

 মিরাজের স্থায়ী অধিনায়কের অধ্যায় শুরু হবে শ্রীলঙ্কা সফর দিয়ে। শ্রীলঙ্কায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে বাংলাদেশ। ওয়ানডে সিরিজটি শুরু হবে আগামী ২ জুলাই। সীমিত সংস্করণের আগে পরে অবশ্য ২টি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টিও খেলবে বাংলাদেশ। তিন সংস্করণে বাংলাদেশের তিনজন নেতৃত্ব দেবেন। বাকি দুজনের একজন নাজমুল হোসেন শান্ত দেবেন টেস্টে নেতৃত্ব। আর টি-টোয়েন্টি দেবেন লিটন দাস। সফরটি শুরু হবে ১৭ জুন গল টেস্ট দিয়ে। 

নতুন পে স্কেল নিয়ে সচিব কমিটির বৈঠক আজ, আলোচনায় যেসব ইস্যু
  • ১৫ জুলাই ২০২৬
১ আগস্ট থেকে দেশজুড়ে টাইফয়েড টিকাদান শুরু, পাবে কারা
  • ১৫ জুলাই ২০২৬
রাজধানীতে সিদ্ধেশ্বরী কলেজছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
  • ১৫ জুলাই ২০২৬
পর্যটনের স্বর্গ, দুর্যোগে যেন মৃত্যুপুরী সেন্টমার্টিন
  • ১৫ জুলাই ২০২৬
দেশম যুগের অবসান, ফ্রান্সের নতুন কোচ হচ্ছেন কে?
  • ১৫ জুলাই ২০২৬
দুপুরের মধ্যে ৫ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৫ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence