বাংলাদেশের নতুন ওয়ানডে অধিনায়ক হচ্ছেন মিরাজ?

১২ জুন ২০২৫, ০৫:৫৯ PM , আপডেট: ১৩ জুন ২০২৫, ০৮:০৬ AM
মেহেদী হাসান মিরাজ

মেহেদী হাসান মিরাজ © ফাইল ফটো

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে ফরম্যাটে নতুন অধিনায়ক হতে যাচ্ছেন মেহেদী হাসান মিরাজ।  বিসিবির একজন শীর্ষ পরিচালক এটি নিশ্চিত করেছেন। জানা গেছে, শীঘ্রই আনুষ্ঠানিকভাবে তা ঘোষণা দেওয়া হবে।

বিসিবি সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার দুপুরে মিরাজকে জানানো হয়েছে আসন্ন শ্রীলঙ্কা সফর দিয়েই শুরু হবে তার ওয়ানডে নেতৃত্বের পর্ব। এক বছর মেয়াদে তিনি বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। তিন সংস্করণের সিরিজ খেলতে বাংলাদেশ কাল রওনা দিচ্ছে শ্রীলঙ্কায়। টেস্ট সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন নাজমুল হোসেন শান্ত। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত বাংলাদেশ দলের টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস। মিরাজ যদি ওয়ানডে অধিনায়ক হন, তাহলে বাংলাদেশ আবার হাঁটছে তিন অধিনায়কের পথেই।

আরও পড়ুন: টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ার কারণ জানালেন শান্ত

জাতীয় দলের জার্সিতে মেহেদী হাসান মিরাজের অধিনায়কত্ব করার অভিজ্ঞতা এরই মধ্যে হয়ে গেছে। গত নভেম্বরে শারজায় নিয়মিত অধিনায়ক নাজমুল হোসেন শান্ত চোটে পড়লে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচে তিনি অধিনায়কত্ব করেন। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজে মিরাজ ছিলেন অধিনায়ক। এবার আর আপৎকালীন নয়, পূর্ণ মেয়াদেই ওয়ানডে অধিনায়ক করা হচ্ছে মিরাজকে।

২৭ বছর বয়সী অলরাউন্ডার মিরাজ এখনো পর্যন্ত খেলেছেন ১০৫টি ওয়ানডে। বয়সভিত্তিক ক্রিকেট থেকেই তিনি নেতৃত্ব দিয়ে অভ্যস্ত। ঘরোয়া ক্রিকেটেও তিনি নিয়মিত অধিনায়ক করে থাকেন। জাতীয় দলের পূর্ণ অধিনায়ক হতে প্রায় ৯ বছর লেগে গেল মিরাজের।

অনলাইনে পরিচয় থেকে প্রেম, বরিশালের তরুণীকে বিয়ে চীনা তরুণের…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ডি বক্সের বাইরে থেকে মেসির দুর্দান্ত গোল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের লাগাম টানতে আহ্বান অ্যানথ্রপিকের প্রধান নির্বাহীর, এ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
পানি জমলেই বাড়ে এডিসের বংশবৃদ্ধির ঝুঁকি, ডেঙ্গু থেকে নিরাপদ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ঢাবির শিক্ষক মূল্যায়ন ওয়েবসাইটে রিভিউ দেখা বন্ধ, নেপথ্যে য…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের জন্য কঠোর নির্দেশনা বিএমডিসির
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9