দুঃসংবাদ পেল বাংলাদেশ

৩১ মে ২০২৫, ০৯:৩৯ PM , আপডেট: ০৪ জুন ২০২৫, ০১:০৬ AM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে সিরিজ হারের পর পাকিস্তানের সঙ্গেও এক ম্যাচ বাকি থাকতেই টি-টোয়েন্টি সিরিজ হেরেছে বাংলাদেশ। লাহোরে সিরিজের প্রথম দুই ম্যাচে পাত্তাই পায়নি লিটন দাসের নেতৃত্বাধীন দল। এরই মাঝে আরও বড় দুঃসংবাদ পেয়েছে লাল-সবুজ শিবির। গোড়ালির চোটের কারণে পাকিস্তান সিরিজ থেকে ছিটকে গেলেন পেসার শরিফুল ইসলাম।

দ্য গ্রিন ম্যানদের বিপক্ষে সিরিজের টি-টোয়েন্টিতে বোলিংয়ের সময় চোট পান শরিফুল। পরে এমআরআই পরীক্ষায় জানা যায়, ডান পায়ের রেক্টাস ফিমোরিস মাংসপেশিতে গ্রেড-১ ইনজুরিতে পড়েছেন তিনি। এই চোটের কারণে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টিতেও খেলতে পারবেন না এই পেসার।

শুক্রবার (৩১ মে) এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ নিয়ে জাতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন শিভা বলেন, 'শুক্রবার লাহোরে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে বোলিং করার সময় শরিফুল চোট পান। এমআরআই স্ক্যান সহ পরবর্তী মেডিকেল মূল্যায়নে তার ডান পাশের রেক্টাস ফেমোরিস পেশীতে গ্রেড-ওয়ান স্ট্রেইন ধরা পড়ে।'

তিনি যোগ করেন, 'ইনজুরির ফলে, বিসিবি মেডিকেল টিমের তত্ত্বাবধানে যথাযথ পুনরুদ্ধার এবং পুনর্বাসনের জন্য শরিফুলকে আগামী দুই থেকে তিন সপ্তাহের জন্য খেলার বাইরে রাখার সিদ্ধান্ত হয়েছে।'

উল্লেখ্য, লাহোরে আগামী রোববার (১ জুন) হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে নামবে বাংলাদেশ। বাংলাদেশ সময় রাত ৯টায় শুরু হবে ম্যাচটি। এর আগে, প্রথম ম্যাচে ৩৭ রানে ও দ্বিতীয় ম্যাচে ৫৭ রানে হেরেছে। ইতোমধ্যে ২-০ তে নিজেদের করে নিয়েছে স্বাগতিক পাকিস্তান।

দুপুরের মধ্যে দেশের ৮ জেলায় ভারী বৃষ্টির আভাস, নদীবন্দরে সত…
  • ১৬ জুলাই ২০২৬
বিশ্বকাপে নতুন ইতিহাস মেসির
  • ১৬ জুলাই ২০২৬
মেসি-আর্জেন্টিনার সামনে নতুন ইতিহাসের হাতছানি
  • ১৬ জুলাই ২০২৬
ইংল্যান্ডকে বিদায় করে বিশ্বকাপের ফাইনালে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
মার্তিনেজের গোলে এগিয়ে আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
ফার্নান্দেজের দুর্দান্ত গোলে সমতায় আর্জেন্টিনা
  • ১৬ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence