দিল্লির হারের দিনেও বল হাতে উজ্জ্বল মোস্তাফিজ

১৯ মে ২০২৫, ০৯:১২ AM , আপডেট: ২১ মে ২০২৫, ০৯:২২ AM
মোস্তাফিজ

মোস্তাফিজ © সংগৃহীত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) প্রত্যাবর্তন ম্যাচে বল হাতে খুব একটা খারাপ করেননি মোস্তাফিজুর রহমান। গুজরাট টাইটানসের বিপক্ষে দিল্লি ক্যাপিটালসের হয়ে ৩ ওভারে ২৪ রান দিয়েছেন বাঁহাতি এই পেসার। তবে কোনো উইকেটের দেখা পাননি কাটার মাষ্টার।

অবশ্য দলের কেউই বহুল কাঙ্ক্ষিত উইকেটের দেখা পাননি। দিল্লির ১৯৯ রান কোনো উইকেট না খুইয়েই ৬ বল হাতে রেখে পেরিয়ে গেছে গুজরাট। দারুণ এই জয়ে প্লে-অফে খেলাও নিশ্চিত করেছে শুভমান গিলের দল। তবে শুধু গিলরাই নয়, তাদের এই জয়ে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ও পাঞ্জাব কিংসের প্লে-অফ খেলাও নিশ্চিত হয়েছে।

ঘরের মাঠ অরুণ জেটলি স্টেডিয়ামে ওপেনার লোকেশ রাহুলের সেঞ্চুরির সুবাদে ৩ উইকেটে ১৯৯ রান তুলে দিল্লি। ৬৫ বলে অপরাজিত ১১২ রান করেন রাহুল। স্বীকৃত টি-টোয়েন্টিতে এটি তার সপ্তম সেঞ্চুরি। অন্য ব্যাটারদের মধ্যে কেউই ৩০ রানের বেশি করতে পারেননি।

জবাবে গুজরাটের ওপেনার সাই সুদর্শন ৬১ বলে ১০৮ ও শুভমান গিল ৫৩ বলে ৯৩ রান করে অপরাজিত ছিলেন। ৪ ছক্কায় স্বীকৃত টি-টোয়েন্টিতে দ্বিতীয় সেঞ্চুরি ও সর্বোচ্চ ইনিংস খেলেন সুদর্শন। অন্যপ্রান্তে ৭টি ছক্কা হাঁকিয়েছেন গুজরাট অধিনায়ক।

৩ ওভারে গুজরাট ৪৩ রান তুলে ফেলার পর আক্রমণে আসেন মোস্তাফিজ। নিজের প্রথম ওভারে ৬ রান খরচার পরের ওভারে ৭ রান দেন বাঁহাতি এই পেসার। ২ ওভারে ১৩ রান দেওয়া কাটার মাষ্টার ১৬তম ওভারে ফের আক্রমণে এসেছিলেন। গুজরাটের স্কোর তখন ১৫ ওভার শেষে ১৫৪/০। এই ওভারে টানা দুই বাউন্ডারি হজম করে ১১ রান দেন মোস্তাফিজ ।

 

স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
যশোরের খেজুরগুড় ঘিরে ১২০ কোটি টাকার স্বপ্ন, গাছিদের ব্যস্ততা
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950