র‍্যাঙ্কিংয়ে অবনতি বাংলাদেশের

০৫ মে ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০২:৪৭ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) বাৎসরিক র‍্যাঙ্কিং হালনাগাদে দুঃসংবাদ পেল বাংলাদেশ। ওয়ানডে সংস্করণে ৪ রেটিং পয়েন্ট হারিয়ে একধাপ অবনতি হয়েছে টাইগারদের। এতে নবমস্থান থেকে দশমস্থানে নেমে গেছে লাল-সবুজের প্রতিনিধিরা। আর টাইগারদের উপরে উঠে গেছে ওয়েস্ট ইন্ডিজ।

সোমবার (৫ মে) র‍্যাঙ্কিংয়ের হালনাগাদ প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা-আইসিসি। ৭৬ পয়েন্ট নিয়ে দশমস্থানে বাংলাদেশ। আর ৮৩ পয়েন্ট নিয়ে বাংলাদেশের ওপরে ক্যারিবিয়ানরা। তবে টেস্ট ও টি-টোয়েন্টিতে আগের মতই নবমস্থানে শান্ত বাহিনী।

র‌্যাঙ্কিং হালনাগাদে গেল বছরের মে মাস থেকে দলগুলোর শতভাগ পারফরম্যান্স বিবেচনায় নেয়া হয়েছে, এছাড়া আগের দুই বছরের শতকরা ৫০ ভাগ করে পারফরম্যান্স বিবেচনায় এসেছে।

সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে কোনো জয় পায়নি বাংলাদেশ। এর আগে, ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে সিরিজ পরাজয় এবং ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির প্রতিফলনের প্রতিচ্ছবিও র‍্যাঙ্কিংয়ে স্পষ্ট।

আরও পড়ুন: বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করল শ্রীলঙ্কা

র‍্যাঙ্কিংয়ে শীর্ষে রয়েছে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির দুই ফাইনালিস্ট। ২ রেটিং পয়েন্ট বাড়িয়ে (১২৪) শীর্ষে রোহিত শর্মার দল। তাদের চেয়ে ১৫ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে টুর্নামেন্টের রানার্সআপ নিউজিল্যান্ড। এছাড়া তিন রয়েছে অস্ট্রেলিয়া।

পরের নামটা শ্রীলঙ্কা। ঘরের মাঠে ভারত ও অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয়ের পর ৫ রেটিং পেয়েছে লঙ্কানরা। শ্রীলঙ্কার পরে যথাক্রমে পাকিস্তান ও সাউথ আফ্রিকা রয়েছে। নিজেদের সবশেষ ফর্মের কারণে ৪ রেটিং পয়েন্ট হারিয়েছে প্রোটিয়ারা।

আফগানিস্তানও র‍্যাঙ্কিংয়ে উন্নতি করেছে। ৪ পয়েন্ট বাড়ার পর সপ্তমস্থানে উঠে এসেছে আফগানরা। এক ধাপ পিছিয়ে নেমে গেছে আটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

ট্যাগ: বিসিবি
অন্য চিকিৎসকের প্যাডে প্রেসক্রিপশন, ‘ভুয়া’ চিকিৎসকের জেল-জর…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাতক্ষীরায় বিশ্ববিদ্যালয় চাইলেন এমপি, শিক্ষামন্ত্রী বললেন—আ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সংসদে বক্তব্য দিতে গিয়ে কাঁদলেন মির্জা আব্বাস
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল নিয়োগ দেবে মেডিকেল প্রমোশন অফিসা…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
চক্ষুবিজ্ঞান হাসপাতালের ভারপ্রাপ্ত পরিচালক পদে ডা. সায়ীদ মে…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আইনজীবীকে অপহরণের মামলায় সাবেক ‘জামায়াত কর্মী’ গ্রেপ্তার
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬