চমক রেখে নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা বিসিবির

০৪ মে ২০২৫, ০৯:০২ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৩:০০ PM
অমিত হাসান

অমিত হাসান © সংগৃহীত

তিনটি একদিনের ও দুটি চারদিনের ম্যাচ খেলতে বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। আগামী সোমবার (৫ মে) সিলেটে মাঠে গড়াবে সিরিজের প্রথম ওয়ানডে।

এদিকে প্রথম দুটি ওয়ানডের জন্য আগেই দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এবার ৫০ ওভারের ম্যাচ শুরুর আগের দিনে তৃতীয় ওয়ানেড ও প্রথম চারদিনের ম্যাচের স্কোয়াড ঘোষণা করলো দেশের ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। 

ঘোষিত এই স্কোয়াডে প্রথমবারের মতো তরুণ অমিত হাসান-এনামুল হকরা ডাক পেয়েছেন। অভিজ্ঞ নুরুল হাসান সোহান, নাঈম শেখরাও দলে রয়েছেন।

ওয়ানডে সিরিজ শেষেই দুটি চারদিনের ম্যাচ শুরু হবে। আগামী ১৪ মে সিলেটে সিরিজের প্রথম চারদিনের ম্যাচ শুরু হবে। আর সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচটি মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ২১ মে মাঠে গড়াবে।

তৃতীয় ওয়ানডের স্কোয়াড: মোহাম্মদ নাঈম শেখ, এনামুল হক বিজয়, মাহিদুল ইসলাম অংকন, মোহাম্মদ সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, নুরুল হাসান সোহান (অধিনায়ক), অমিত হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, নাসুম আহমেদ, নাঈম হাসান, এবাদত হোসেন চৌধুরী, মুকিদুল ইসলাম মুগ্ধ, সৈয়দ খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজা।

চারদিনের প্রথম ম্যাচের জন্য বাংলাদেশ 'এ' দল: নাঈম শেখ, এনামুল হক বিজয়, সাইফ হাসান, মাহমুদুল জয়, জাকির হাসান, অমিত হাসান, মাহিদুল ইসলাম, নুরুল হাসান সোহান (অধিনায়ক), নাইম হাসান,  হাসান মুরাদ, নাসুম আহমেদ, মুকিদুল ইসলাম মুগ্ধ, এনামুল হক, এবাদত হোসেন, খালেদ আহমেদ।

ট্যাগ: বিসিবি
সংসদে বিশ্ববিদ্যালয় চাওয়ার হিড়িক, একে একে চাইলেন ১০ জেলার এ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধার মৃত্যু
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ না হলে দেশ ভয়ঙ্কর খাদ্য সংকটে প…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সয়াবিন তেলের দাম বাড়ানোর ব্যাখ্যা দিলেন বাণিজ্যমন্ত্রী
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ক্লাসরুম সংকট নিয়েই খুলনা বিশ্ববিদ্যালয়ে আরও ১৬ ডিসিপ্লিন চ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বগুড়া বিশ্ববিদ্যালয়ের নাম বদলে ‘খালেদা জিয়া বিশ্ববিদ্যালয়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬