তাসকিনকে নিয়ে অপেক্ষা আরও বাড়ছে

০১ মে ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
তাসকিন আহমেদ

তাসকিন আহমেদ © সংগৃহীত

ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটিতে হেরেছে বাংলাদেশ। তবে চোটের কারণে সিলেট টেস্টে ছিলেন না তাসকিন আহমেদ। একই কারণে চট্টগ্রাম টেস্টেও খেলা হয়নি টাইগার এই পেসারের। 

গোড়ালির চোট সারাতে গেল রোববার রাতে ইংল্যান্ডের উদ্দেশ্যে দেশ ছেড়েছিলেন তাসকিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এই পেসার নিজেই বিষয়টি নিশ্চিত করেছিলেন।

এদিকে দেশ ছাড়ার পর গত ২৯ ও ৩০ এপ্রিল দু'জন চিকিৎসকের শরণাপন্ন হন তাসকিন। এ প্রসঙ্গে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, 'দুইজন স্পোর্টস ফিজিশিয়ান দেখিয়েছে তাসকিন, এরপর আজ আরও একজন আজকে দেখানো হবে। এরপর তিনজন ডাক্তারের পরামর্শ অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।'

এর আগে জানা গিয়েছিল, উন্নত চিকিৎসার পরও বাঁ-পায়ের গোড়ালির হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি নিয়েই তাসকিনকে চলতে হবে, এটার সঙ্গে মানিয়ে নিয়েই খেলা চালিয়ে যেতে হবে তাকে। এখন দেখার বিষয় লন্ডনের চিকিৎসকরা, টাইগার এই পেসারকে কী পরামর্শ দেন।

এর আগে দেশ ছাড়ার সময় তাসকিন লিখেছিলেন, 'আমি কিছুটা গোড়ালির ব্যথায় ভুগছিলাম, তাই বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আমাকে এই সিরিজ (জিম্বাবুয়ে) থেকে বিশ্রাম দিয়েছে এবং একজন গোড়ালি বিশেষজ্ঞের কাছে পাঠাচ্ছে। বিসিবিকে তাদের সহযোগিতার জন্য ধন্যবাদ। ইনশাআল্লাহ, আমি আরও শক্তিশালী হয়ে ফিরে আসব! আমাকে আপনারা দোয়ায় রাখবেন।'

স্টেট ইউনিভার্সিটি ও বেঙ্গল মিটের মধ্যে সমঝোতা স্মারক
  • ২৩ নভেম্বর ২০২৬
আসামিকে ছিনিয়ে নিতে থানায় হামলার অভিযোগ, আহত ৭ পুলিশ
  • ২৩ নভেম্বর ২০২৬
গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬