মাঠের ক্রিকেটে কবে ফিরছেন, জানালেন তামিম

২৬ এপ্রিল ২০২৫, ০৭:০৩ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ১২:৫৬ PM
তামিম ইকবাল

তামিম ইকবাল © সংগৃহীত

গেল মার্চে হঠাৎ অসুস্থ হওয়ার পর থেকেই ক্রিকেটের বাইরে রয়েছেন তামিম ইকবাল। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর উন্নত চিকিৎসার জন্য চলতি এপ্রিলের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে গিয়েছিলেন।

সেখানে এক কার্ডিওলজিস্টের সঙ্গে নিজের শারীরিক অবস্থা নিয়ে আলোচনাও করেছেন বাঁহাতি এই ওপেনার। এ ছাড়া অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের দুজন স্পোর্টস কার্ডিওলজিস্টের সঙ্গেও পরামর্শ চালিয়ে যাচ্ছেন তামিম। 

শুক্রবার (২৫ এপ্রিল) মিরপুর শের-ই-বাংলায় গণমাধ্যমের মুখোমুখি হন এই ওপেনার। সেখানেই নিজের মাঠে ফেরার দিনক্ষণ জানিয়েছেন তিনি।

তামিমের ভাষ্য, ‘আমি শারীরিকভাবে খুবই ভালো আছি। সবাইকে ধন্যবাদ আমার জন্য দোয়া করার জন্য। তিনমাস পর ইনশাল্লাহ (ফিরবো)।’

এ সময়ে তাওহীদ হৃদয়ের নিষেধাজ্ঞা ইস্যু নিয়ে বিসিবিকে দ্রুত সমাধান ও সিদ্ধান্ত জানানোর তাগিদ জানিয়ে তামিম বলেন, 'বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় স্টেকহোল্ডার হলো ক্রিকেটাররা। ক্রিকেটারদের সঙ্গে এভাবে করলে হয় না।'

ট্যাগ: বিসিবি
নওগাঁয় সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢামেকের টয়লেটে ‘মৃত’ নারী বারডেমের নার্স, পুলিশ বলছে—‘রহস্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকতা কোনোভাবেই সাধারণ চাকরির মতো পেশা হতে পারে না: প্রধ…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘ক্যামেরা কেড়ে নেওয়া যায়, সত্য নয়’— রাবির ঘটনায় ইবিতে চোখে …
  • ০৫ অক্টোবর ২০২৬
সড়ক দুর্ঘটনায় কলেজ প্রভাষকের মৃত্যু
  • ০৫ অক্টোবর ২০২৬
প্রাথমিকে সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিজ্ঞপ্তি কবে, যা জানা…
  • ০৫ অক্টোবর ২০২৬