৭ বছর পর জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হারল বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৫, ০৫:৩২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৫ PM
বাংলাদেশ দল

বাংলাদেশ দল © সংগৃহীত

নিজেদের টেস্ট ইতিহাসে কখনোই ১৬২ রানের বেশি তাড়া করতে পারেনি জিম্বাবুয়ে। ফলে, সিলেট টেস্টে জিততে রেকর্ডই গড়তে হতো রোডেশিয়ানদের। স্বাগতিকদের ৩ উইকেটে হারিয়ে এবার সেটাই করলো দলটি। এই জয়ে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১-০'তে এগিয়ে গেল তারা।

এতে ৪ বছর পর লাল বলের ক্রিকেটে জয়ের তৃপ্তি পেল রোডেশিয়ানরা। আর সেই সিলেটেই ৭ বছর পর টাইগারদের পরাজয়ের তিক্ত স্বাদ দিলো সফরকারী। সবশেষ, ২০১৮ সালে এই মাঠেই বাংলাদেশকে হারিয়েছিল জিম্বাবুয়ে।

১৭৪ রান তাড়ায় নেমে শুরু থেকেই ওয়ানডে স্টাইলে খেলছিল জিম্বাবুয়ে। এতে ২১ দশমিক ২ ওভারেই তিন অঙ্ক ছুঁয়ে যায় সফরকারীদের দলীয় স্কোর। তবে দলীয় একশ'র আগেই দুর্দান্ত ব্যাটিং করা বেন কারান শেষ পর্যন্ত ফিফটি না পাওয়ার আফসোস সঙ্গী করে সাজঘরে ফেরেন। ফেরার আগে ৭৫ বলে ৪৪ রান করেন এই ওপেনার।

উদ্বোধনী জুটি ভাঙার পর কিছুটা খেই হারায় রোডেশিয়ানরা। আলো ছড়ানোর আগেই ফেরেন নিক ওয়েলচ ও শন উইলিয়ামস। দলীয় ১২৮ রানে ব্রায়ান বেনেট ৫৪ রান করে ফেরেন।

এরপর অনেকটা সুবিধাজনক অবস্থানে থেকেই চা বিরতিতে যায় জিম্বাবুয়ে। তবে তৃতীয় সেশনে রোডেশিয়ানদের সব হিসেব এলোমেলো করে জ্বলে উঠেন মিরাজ। দ্রুতই ৩ উইকেট হারায় জিম্বাবুয়ে। 

ক্রেইগ আরভিন ১০ রান, মায়াভো ১ রান এবং ওয়েলিংটন মাসাকাদজা ১২ রানে সাজঘরে ফেরেন। তবে শেষ রক্ষা হয়নি টাইগারদের। এনগারাভাকে নিয়ে রোডেশিয়ানদের জয়ের বন্দরে পৌঁছান ওয়েসলি মাধেভেরে। শেষমেশ মাধেভেরে ১৯ এবং এনগারাভা ৪ রানে অপরাজিত থাকেন। 

দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের হয়ে মিরাজ ৫টি এবং তাইজুল ২টি উইকেট নেন।

 

ট্যাগ: বিসিবি
মাদ্রাসা শিক্ষকদের বদলি আবেদন: গুগল ফরমে সমস্যা হলে যা করবেন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পলমল গ্রুপ, আবেদন ১৯ সেপ্টেম্বর পর্য…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
এফএইচ হলের প্রভোস্টকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন, উদ্বেগ জান…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্বরাষ্ট্রমন্ত্রীর জন্য দুহাত তুলে যে দোয়া করলেন জামায়াত আম…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
সাফল্যের আকাঙ্ক্ষা, বাস্তবতার চাপ ও সরকারের ভেতরের চ্যালেঞ্জ
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে রাজনৈতিক সহিংসতায় নিহত ৭, আহত ৫৩৬—কোন দলের কত
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬