টেস্ট ম্যাচ চলাকালে হার্ট অ্যাটাক বিসিবি কর্মকর্তার, হাসপাতালে মৃত্যু

২৩ এপ্রিল ২০২৫, ০১:২২ PM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৭ PM
মো. ইকরাম চৌধুরী

মো. ইকরাম চৌধুরী © সংগৃহীত

বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট চলাকালে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের সিকিউরিটি কো-অর্ডিনেটর মো. ইকরাম চৌধুরী মারা গেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

বুধবার (২৩ এপ্রিল) সিলেট টেস্টের চতুর্থ দিন সকালে স্টেডিয়ামে দায়িত্ব পালন করা অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ইকরাম চৌধুরী। এরপর পাশ্ববর্তী আল-হারামাইন হাসপাতালে নেওয়া হলে সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন।

চিকিৎসকের বরাতে ইকরামের আত্ময়ীস্বজনদের ভাষ্যমতে, হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছিলেন তিনি।

জানা যায়, ২০০৯ সালে থেকেই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সঙ্গে যুক্ত ছিলেন ইকরাম। ২০১৪ থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিকিউরিটি লিয়াজোঁ অফিসার হিসেবে কাজ করেছেন।

ইকরাম চৌধুরীর মৃত্যুতে সিলেট ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনেকেই শোক জানাচ্ছেন। তবে এ প্রতিবেদন লেখা পর্যন্ত বিসিবির পক্ষ থেকে এখনো কোনো শোক বার্তা পাওয়া যায়নি।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ৫৩৮ পদে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন আগ…
  • ০৫ অক্টোবর ২০২৬
৫ হাজার রান, ৮ সেঞ্চুরি—তবু জাতীয় দলে খেলার ইচ্ছা নেই তাইবু…
  • ০৫ অক্টোবর ২০২৬
‘মারধরের সিসিটিভি ফুটেজ ডিলিট করে প্রশাসন ছাত্রদলকে হামলার …
  • ০৫ অক্টোবর ২০২৬
মেসির বিদায়ী ম্যাচ বাংলাদেশ থেকে দেখবেন যেভাবে
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসে ফুলেল শুভেচ্ছা নেওয়ার কিছুক্ষণ পর মৃত্যুর কোলে…
  • ০৫ অক্টোবর ২০২৬
বাংলাদেশ টেলিভিশনে নিয়োগ বিজ্ঞপ্তি, আবেদন ৭ অক্টোবরের মধ্যেই
  • ০৫ অক্টোবর ২০২৬