৬ ওভারে ৩ উইকেট নেই, কঠিন বিপদে বাংলাদেশ

২৩ এপ্রিল ২০২৫, ১১:৫৬ AM , আপডেট: ২৪ জুন ২০২৫, ০৩:০৮ PM
জিম্বাবুয়ের উদযাপন

জিম্বাবুয়ের উদযাপন © সংগৃহীত

১১২ রানের লিড নিয়ে চতুর্থ দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। ৬ উইকেট হাতে ছিল। সিলেট টেস্টের পরিস্থিতি বিবেচনায় একেবারেই খারাপ না। কিন্তু টাইগার শিবিরে অস্বস্তি বাড়িয়েছেন জিম্বাবুয়ের দুই পেসার। 

দিনের ৭ ওভারের মধ্যেই ৩ উইকেট হারিয়েছে স্বাগতিকরা। দিনের দ্বিতীয় বলেই সাজঘরে ফেরেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। এরপর অধিনায়কের দেখানো পথেই হেঁটেছেন মেহেদি হাসান মিরাজ এবং তাইজুল ইসলাম। মোটে ৮ বলের ব্যবধানে ফেরেন এই দুই ব্যাটার।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের স্কোর ৭ উইকেটে ২১৮ রান। লিড ১৩৬ রানের। উইকেটে জাকের নতুন সঙ্গী হাসান মাহমুদ।

বুধবার (২৩ এপ্রিল) বৃষ্টিতে নির্ধারিত সময়ে খেলা শুরু হয়নি। এরপর ব্যাটিংয়ে নেমে বাংলাদেশের জন্য ‘কার্স’ হয়ে এসেছেন ব্লেসিং মুজারাবানি। স্কোরশিটে কোন রান যোগ করার আগেই শান্তকে ফেরান তিনি। অফ স্টাম্পের বাইরের শর্ট পিচ বল পুল করতে চেয়েছিলেন শান্ত। তবে এজ হয়ে ওপরে উঠে যায় বলটি। ফাইন লেগে সহজ ক্যাচ নেন ভিক্টর নিয়াউচি।

শেষ স্বীকৃত ব্যাটার হিসেবে উইকেটে এসে মিরাজও বেশিক্ষণ টিকতে পারেননি। মুজারাবানির গতির কাছে পরাস্ত হয়ে গালিতে থাকা ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ দেন এই অলরাউন্ডার। ১৫ বলে ১১ রানে তাকে ফিরিয়ে ক্যারিয়ারের তৃতীয় ফাইফার তুলে নেন মুজারাবানি।

এক ওভার পর রিচার্ড এনগারাভার শিকার হয়ে সাজঘরে ফেরেন তাইজুল। উইকেটের পেছনে থাকা মায়াভোর হাতে ক্যাচ দেন তিনি। এতে দিনের শুরুর ৬ ওভারে ৭ উইকেট খুইয়ে ফেলেছে বাংলাদেশ।

কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেডে চাকরি, আবেদন ৩০ সেপ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
মহাবিপর্যয়ের এক সপ্তাহ না পেরোতেই ফের কাঁপল হিমালয়
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটে কর্মকর্তা নিয়োগে বিজ্ঞপ্তি,…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
রাবির ফুটবল টুর্নামেন্টের শেষ ১৬ তে গণযোগাযোগ ও সাংবাদিকতা …
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
ট্রাম্পের চিঠি: বোয়িংয়ের আড়ালে বাংলাদেশ–যুক্তরাষ্ট্রের নতুন…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
জাবিপ্রবির সিন্ডিকেট সদস্য হলেন সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬