আইপিএল না পিএসএল—পাকিস্তানের মোহাম্মদ আমির কী বেছে নিলেন?

১১ এপ্রিল ২০২৫, ০৮:১০ PM , আপডেট: ৩০ জুন ২০২৫, ১১:৪০ AM
মোহাম্মদ আমির

মোহাম্মদ আমির © ফাইল ফটো

আইপিএল খেলার ইচ্ছার কথা আগেই জানিয়েছেন মোহাম্মদ আমির। আগামী বছর ব্রিটিশ পাসপোর্ট পাওয়ার আশা করছেন তিনি। সেই সুবাদে আইপিএলের সামনের আসরে একজন ব্রিটিশ হিসেবে খেলার সুযোগ থাকবে তাঁর।

ধরা যাক, আমিরকে আইপিএলের কোনো এক দল কিনেও নিল। তখন যদি একই সময়ে আইপিএল, পিএসএল দুটি টুর্নামেন্টই হয়, তাহলে কোন লিগে খেলবেন আমির?

কোয়েটা গ্ল্যাডিয়েটরসের পডকাস্ট শোতে কোয়েটার হয়ে পিএসএল খেলা আমিরকে এই প্রশ্নটি করা হয়েছিল। সেই প্রশ্নের উত্তরে পাকিস্তানের বাঁহাতি পেসার কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আইপিএলকে বেছে নিয়েছেন। আমিরের জবাবটা এ রকম—‘সত্যি বলতে, যদি সুযোগ পাই, অবশ্যই আমি আইপিএল খেলতে চাইব। আমি খোলাখুলিভাবেই বলছি। তবে যদি সুযোগ না পাই, তাহলে পিএসএলই খেলব।’

বেশির ভাগ ক্রিকেটারই আইপিএলকেই প্রাধান্য দেন। অর্থ, টুর্নামেন্টের চাকচিক্য, খেলার মান—সবদিক থেকেই বিশ্বের সেরা টি-টোয়েন্টি লিগ আইপিএল। অন্যদিকে পিএসএল এসব দিক থেকে আইপিএলের বেশ পেছনেই।  

আমির আইপিএল খেলার ইচ্ছার কথা বলেছিলেন কিছুদিন আগেও। ৩২ বছর বয়সী এই পেসার আইপিএলে খেলার সম্ভাবনা নিয়ে জিও নিউজের ‘হারনা মানা হ্যায়’ অনুষ্ঠানে বলেন, ‘আগামী বছর আইপিএলে খেলার সুযোগ আসবে। যদি কোনো দল আমাকে নেয়, আমি আইপিএলে খেলব।’

আমিরের স্ত্রী ব্রিটিশ নাগরিক। গত কয়েক বছর তিনি বেশির ভাগ সময় থাকেনও ইংল্যান্ডেই। সেই সুবাদেই ব্রিটিশ পাসপোর্ট পাবেন এই আমির। সুযোগ পেলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (আরসিবি) হয়ে খেলার ইচ্ছার কথাও জানিয়েছেন তিনি।

একই অনুষ্ঠানে উপস্থিত থাকা পাকিস্তানি ব্যাটসম্যান আহমেদ শেহজাদ বলেছিলেন, আইপিএলে বেঙ্গালুরুর ভাগ্য পরিবর্তন করে দিতে পারেন আমির, ‘আরসিবির আমিরের মতো একজন বোলার প্রয়োজন। তাদের ব্যাটিং বিভাগ ভালো, তাদের বোলিং সব সময়ই সমস্যার। আমির আরসিবির হয়ে খেললে তারা শিরোপা জিতবে।’

২০০৮ সালের প্রথম আইপিএলে খেলেছেন পাকিস্তানের বেশ কয়েকজন ক্রিকেটার। শোয়েব আখতার, সোহেল তানভীররা সেই আইপিএলে বেশ আলো ছড়িয়েছিলেন। তবে দুই দেশের রাজনৈতিক বৈরিতার কারণে এরপর আর আইপিএলে খেলা হয়নি পাকিস্তানের কোনো ক্রিকেটারের। এরপর আজহার মেহমুদই একমাত্র পাকিস্তানি ক্রিকেটার, যিনি যুক্তরাজ্যের নাগরিক হিসেবে আইপিএলে খেলেছেন।

কওমি মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগ, ৯৯৯ নম্বরে ফোনের প…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিবিরের বিরুদ্ধে বিক্ষোভে নাম…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল, গালিগালাজ করে ফেসবুকে ভিডিও ছাড়…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
৫ দফা দাবিতে মাভাবিপ্রবির পরিবহন অফিসে তালা, আন্দোলনে শিক্ষ…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপে স্নাতকোত্তরের সুযোগ নেদারল্যান্ডসে, করুন আবেদন
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
কলকাতায় ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা দিল হাইকমি…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬