আইসিসি র‍্যাঙ্কিংয়ে এগিয়ে জ্যাকব ডাফি

২৭ মার্চ ২০২৫, ১১:৫৭ AM , আপডেট: ০৫ জুলাই ২০২৫, ১২:৩০ PM
জ্যাকব ডাফি

জ্যাকব ডাফি © সংগৃহীত

পাকিস্তানের বিপক্ষে ৪-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জয়ে দারুণ অবদান রেখেছেন নিউজিল্যান্ড পেসার জ্যাকব ডাফি। ৫ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট। যার ফলাফলও পেলেন হাতেনাতে। র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন এই পেসার। 

আইসিসির প্রকাশিত সবশেষ হালনাগাদে বোলারদের মধ্যে পাঁচ নম্বর স্থানে উঠে এসেছেন ডাফি। পাকিস্তানের বিপক্ষে প্রথম দুই ম্যাচে ৬ উইকেট নিয়ে দ্বাদশ স্থানে উঠেছিলেন তিনি। এরপরের তিন ম্যাচেও দুর্দান্ত পারফর্ম করে র‍্যাঙ্কিংয়ে বড় লাফ দিয়েছেন ৩০ বছর বয়সী এই পেসার। 

এদিকে র‍্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে আরেক কিউই পেসার জ্যাকারি ফোকসের। 

র‍্যাঙ্কিংয়ে ২৬ ধাপ এগিয়ে ৬৪তম স্থানে উঠে এসেছেন তিনি। এ ছাড়াও পাকিস্তানের পেসার হারিস রউফ ১১ ধাপ এগিয়ে ১৫তম স্থানে উঠেছেন।

তবে টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের শীর্ষস্থানগুলোতে কোনো পরিবর্তন আসেনি। বোলারদের র‍্যাঙ্কিংয়ে যথারীতি ওয়েস্ট ইন্ডিজের স্পিনার আকিল হোসেন, অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

ট্যাগ: ক্রিকেট
শিক্ষকদের বদলির তথ্য ইনপুটের সময়সীমা কি আজই শেষ হচ্ছে
  • ২৫ জুন ২০২৬
খামারের টিনের চাল থেকে পড়ে সাবেক ছাত্রলীগ সভাপতির মৃত্যু
  • ২৫ জুন ২০২৬
সায়েদাবাদ এলাকার শীর্ষ ছিনতাইকারী ও মাদক ব্যবসায়ী মিলন গ্রে…
  • ২৫ জুন ২০২৬
বিশ্বকাপে লাল কার্ড খাওয়ায় শীর্ষে ব্রাজিল, আর্জেন্টিনার অ…
  • ২৫ জুন ২০২৬
শীর্ষ মাদক ব্যবসায়ী ফিরোজ গ্রেপ্তার
  • ২৫ জুন ২০২৬
কোনেকে ফাউল করে বিশ্বকাপ ইতিহাসের অন্যতম কঠোর শাস্তি পেলেন …
  • ২৫ জুন ২০২৬