পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

১৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩০ AM
পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ

পিআইবির মহাপরিচালক পদে ফের নিয়োগ পেলেন ফারুক ওয়াসিফ © সংগৃহীত

প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি)-এর মহাপরিচালক (ডিজি) পদে ফারুক ওয়াসিফকে পুনরায় এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। গতকাল সোমবার (১৪ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, পিআইবি আইন, ২০১৮-এর ৯(২) ধারার আওতায় ফারুক ওয়াসিফকে তার যোগদানের তারিখ থেকে এক বছরের জন্য পিআইবির মহাপরিচালক পদে পুনর্নিয়োগ দেওয়া হয়েছে।

তবে এ নিয়োগের ক্ষেত্রে তাকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক না রাখার শর্ত দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, নিয়োগের অন্যান্য শর্ত সংশ্লিষ্ট চুক্তিপত্রের মাধ্যমে নির্ধারণ করা হবে।

উল্লেখ্য, ফারুক ওয়াসিফ একজন লেখক ও সাংবাদিক। তিনি বিভিন্ন সময়ে গণমাধ্যমে সাংবাদিকতা ও লেখালেখির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি পিআইবির মহাপরিচালকের দায়িত্ব পান। সাংবাদিকদের প্রশিক্ষণ, গণমাধ্যমবিষয়ক গবেষণা ও প্রকাশনাসহ পিআইবির বিভিন্ন কার্যক্রম পরিচালনায় মহাপরিচালক হিসেবে তিনি দায়িত্ব পালন করছেন।

ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৮ অক্টোবর ২০২৬