সরকারি চাকরিতে নারী কোটা পুনর্বহালের দাবি

২৮ জুলাই ২০২৬, ০৬:১৫ PM
বাংলাদেশ মহিলা পরিষদ

বাংলাদেশ মহিলা পরিষদ © সংগৃহীত

সরকারি চাকরিতে নারীর অংশগ্রহণ ধারাবাহিকভাবে কমে যাওয়ায় কোটা পুনর্বহালের দাবি জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদ। মঙ্গলবার (২৮ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ দাবি জানান পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম ও সাধারণ সম্পাদক মালেকা বানু।

বিবৃতিতে বলা হয়, সম্প্রতি একটি জাতীয় দৈনিকে সরকারি কর্ম কমিশনের (পিএসসি) সাম্প্রতিক নিয়োগসংক্রান্ত তথ্য ও বিশেষজ্ঞদের মতামতের ভিত্তিতে প্রশাসনে নারীর প্রতিনিধিত্ব কমে যাওয়ার বিষয়টি তুলে ধরা হয়েছে। এ পরিস্থিতি শুধু পরিসংখ্যানগত নয়, বরং নারীর ক্ষমতায়ন, সমঅধিকার এবং অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্রব্যবস্থার জন্য একটি গুরুত্বপূর্ণ নীতিগত চ্যালেঞ্জ।

মহিলা পরিষদ জানায়, দেশে এখনও উচ্চশিক্ষায় নারীর তুলনামূলক কম অংশগ্রহণ, পরিবার ও সমাজে দায়িত্বের অসম বণ্টন, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যমূলক সামাজিক প্রথার কারণে নারীরা সমান প্রতিযোগিতার অবস্থানে পৌঁছাতে পারেন না। ফলে সরকারি চাকরি ও সিদ্ধান্ত গ্রহণের পর্যায়ে তাদের প্রতিনিধিত্বও কমে যাচ্ছে।

সংগঠনটির মতে, নির্দিষ্ট ক্ষেত্রে নারীদের জন্য কোটা পুনর্বহাল করা জরুরি। এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃত একটি ইতিবাচক ব্যবস্থা এবং জাতিসংঘের সিডও সনদেও এ ধরনের উদ্যোগের কথা উল্লেখ রয়েছে। নারীদের জন্য কোটা বহাল রাখা শুধু অধিকার রক্ষার বিষয় নয়, বরং একটি গণতান্ত্রিক, বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠনের পূর্বশর্ত।

বিবৃতিতে আরও বলা হয়, সরকারি চাকরি ও সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে নারীরা সমান ও ন্যায্য প্রতিনিধিত্ব অর্জন না করা পর্যন্ত নারীদের জন্য কোটাসহ বিশেষ ইতিবাচক ব্যবস্থা বহাল রাখতে রাষ্ট্র ও সরকারের প্রতি আমরা জোর দাবি জানাচ্ছি।

ফুল-ফ্রি স্কলারশিপ নিয়ে পড়ুন চেক প্রজাতন্ত্রে 
  • ২৭ আগস্ট ২০২৬
সেপ্টেম্বরে পে স্কেলের গেজেট হলে অক্টোবর থেকেই বাড়তি সুবিধা…
  • ২৭ আগস্ট ২০২৬
হোয়াটসঅ্যাপের নিরাপত্তায় নতুন ফিচার, টু-স্টেপ ভেরিফিকেশনে এ…
  • ২৭ আগস্ট ২০২৬
নেপালের ভয়াবহ বন্যায় ছিল না আগাম সতর্কতা, মৃতের সংখ্যা বেড়ে…
  • ২৭ আগস্ট ২০২৬
বিএনপির মহাসচিবের সঙ্গে কাজী নজরুলের সমাধিতে শ্রদ্ধা ঢাবি শ…
  • ২৭ আগস্ট ২০২৬
স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় পলাতক বিএনপি নেতাকে বহি…
  • ২৭ আগস্ট ২০২৬