নতুন ৩ পরিচালক পেল দুদক

০১ ডিসেম্বর ২০২৫, ০৫:৪৩ PM
দুদক

দুদক © সংগৃহীত

তিন উপপরিচালককে পরিচালক পদে পদোন্নতি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সোমবার (১ ডিসেম্বর) প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়।

পদোন্নতি পাওয়া তিন কর্মকর্তা হলেন-এস এম সাজ্জাদ হোসেন, মো. মাসুদুর রহমান ও মো. মনিরুজ্জামান।

আদেশ অনুযায়ী, এ এস এম সাজ্জাদ হোসেনকে পরিচালক (ব্যাংক), মো. মাসুদুর রহমানকে পরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা-১) এবং মো. মনিরুজ্জামানকে ময়মনসিংহ বিভাগীয় কার্যালয়ে পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বদলিকৃত কর্মকর্তাদের ২ ডিসেম্বরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য করা হবে বলে আদেশে উল্লেখ করা হয়। 

প্রাথমিকের বিতর্কিত সেই বদলি স্থগিত, শিক্ষা কর্মকর্তা বললেন…
  • ০৩ অক্টোবর ২০২৬
পর্যটন পুরস্কার পেলেন সালাহউদ্দিনসহ ১৬ ব্যক্তি-প্রতিষ্ঠান
  • ০৩ অক্টোবর ২০২৬
উপজেলায় প্রথম হয়েও নিয়োগের চিঠি পেলেন না ঢাবির জুয়েল
  • ০৩ অক্টোবর ২০২৬
৪০৩ রানের রোমাঞ্চকর ম্যাচে পাকিস্তানকে হারাল ভারত
  • ০৩ অক্টোবর ২০২৬
জেলা বিএনপির কার্যালয়ে আগুন 
  • ০৩ অক্টোবর ২০২৬
ভোক্তা অধিদপ্তরের অভিযানে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জর…
  • ০৩ অক্টোবর ২০২৬