ডা. জাহাঙ্গীর কবিরকে বিএমডিসির শোকজ

০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৩ PM , আপডেট: ০৫ নভেম্বর ২০২৫, ০১:৫৪ PM
 ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির ও বিএমডিসির লোগো

ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবির ও বিএমডিসির লোগো © টিডিসি সম্পাদিত

আলোচিত চিকিৎসক ডা. মুহাম্মদ জাহাঙ্গীর কবিরকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি)। সম্প্রতি বিএমডিসির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. মো. লিয়াকত হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে এ নোটিশ দেওয়া হয়। 

কারণ দর্শানোর নোটিশে উল্লেখ করা হয়, ডা. জাহাঙ্গীর কবির এফসিপিএস (চূড়ান্ত) ডিগ্রি সম্পন্ন না করেও নামের পার্শ্বে উক্ত ডিগ্রি ব্যবহার করছেন এবং এভাবে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন।

এতে বলা হয়, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন-২০১০ (৬১ নং আইন) অনুযায়ী কাউন্সিল কর্তৃক স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি বা পদবী ব্যবহার করা দণ্ডনীয় অপরাধ। আইনটির ১৩ ও ২৯ ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, স্বীকৃত নয় এমন কোনো ডিগ্রি, পদবী বা উপাধি ব্যবহার করলে সংশ্লিষ্ট ব্যক্তি তিন বছর পর্যন্ত কারাদণ্ড বা এক লক্ষ টাকা পর্যন্ত অর্থদণ্ড বা উভয় দণ্ডে দণ্ডনীয় হবেন।

এতে আরও বলা হয়, ‘আপনার ডিগ্রি ব্যবহারের বিষয়টি ব্যাখ্যা করে বিএমডিসি হতে প্রাপ্ত রেজিস্ট্রেশন নম্বর উল্লেখপূর্বক এই পত্র প্রাপ্তির ১৫ দিনের মধ্যে নিম্নস্বাক্ষরকারীকে লিখিতভাবে অবহিত করার জন্য জানানো হলো।’

বিএমডিসি জানায়, ডা. জাহাঙ্গীর কবির রাজধানীর আফতাবনগরের ব্লক–সি এলাকায় সিরাজ কনভেনশন সেন্টারের চেম্বার থেকে এফসিপিএস ডিগ্রি ব্যবহার করে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করছেন। এ অভিযোগের বিষয়ে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএস) সচিব অধ্যাপক আবুল বাসার মো. জামাল কাউন্সিলকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন। তার পাঠানো চিঠির ফটোকপিও কারণ দর্শানোর নোটিশের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। 

কেনিয়া থেকে যু্ক্তরাষ্ট্রের মিডটার্ম ইলেকশন, বিশ্বজুড়ে নির্…
  • ০২ নভেম্বর ২০২৬
চুয়েটের সিন্ডিকেটে সরকার মনোনীত দুই সদস্য
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটির ২৯ দিনের সাতদিনই শুক্র-শনি
  • ০২ নভেম্বর ২০২৬
জাতীয়তাবাদী ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের ২৭১ সদস্যের পূর্ণাঙ্গ…
  • ০২ নভেম্বর ২০২৬
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
  • ০২ নভেম্বর ২০২৬
ছাত্রলীগের সম্পৃক্ততার অভিযোগে জবি শিক্ষার্থীকে মারধর করে প…
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950