মিরপুরে অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে ১৬

১৪ অক্টোবর ২০২৫, ০৮:২৫ PM , আপডেট: ১৪ অক্টোবর ২০২৫, ০৮:৩৪ PM
৮ ঘণ্টার বেশি সময়েও আগুন নিয়ন্ত্রণে আসেনি

৮ ঘণ্টার বেশি সময়েও আগুন নিয়ন্ত্রণে আসেনি © টিডিসি

রাজধানীর মিরপুরের শিয়ালবাড়ি এলাকায় একটি কেমিক্যাল গোডাউন ও গার্মেন্টসে অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে ১৬ দাঁড়িয়েছে। মরদেহগুলো মিলেছে গার্মেন্টস অংশে ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলায়। এ ঘটনায় আহতের সংখ্যা অর্ধশতাধিক।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়। তবে আগুন ৮ ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম দ্য ডেইলি ক্যাম্পাসকে জানান, আগুন লাগার ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন মারা গেছেন। মৃতের ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে। লাশ গার্মেন্টস ভবন থেকে বেশি পাওয়া গিয়েছে। কেমিক্যাল গোডাউন ভবনের অগ্নি নির্বাপনের কাজ চলছে। রাসায়নিক গোডাউনে আগুন লাগায় সকলকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে বলা হয়েছে। সব লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। 

তিনি আরও জানান, সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট কাজ করছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে। একটি কাপড়ের গোডাউন, আরেকটি কেমিক্যাল গোডাউন। পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য লাশগুলো পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

শাবিপ্রবিতে নারী শিক্ষার্থীকে উত্ত্যক্ত, বহিরাগতকে আটক করে …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশি ও সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের অতী…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবকের মৃত্যু 
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিএসএফের গুলিতে মৃত্যু, ৪০ ঘণ্টা পর আশাদুলের মরদেহ হস্তান্তর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
৯ মাসের শিশুকে নিথর দেখে স্বজনের ছোটাছুটি-আর্তনাদ, পিআইসিইউ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
 ১২০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9