বায়ুদূষণে শীর্ষে লাহোর, ঢাকা কত?

১১ অক্টোবর ২০২৫, ১০:৩৯ AM
লাহোরের একটি রাস্তা

লাহোরের একটি রাস্তা © সংগৃহীত

বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠে এসেছে পাকিস্তানের লাহোর। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান ১৪তম।

শনিবার সকাল ৯টা ৫০ ‍মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার প্রকাশিত বায়ুগুণমান সূচক অনুযায়ী, শীর্ষে উঠে আসা লাহোরের বায়ুর মান ২১২, যা খুবই অস্বাস্থ্যকর মানদণ্ডে পড়ে। এ ছাড়া ১৭৪ স্কোরে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে ভারতের দিল্লি।

১৭০ স্কোরে মিশরের কায়রো তৃতীয় অবস্থানে উঠে এসেছে। তালিকায় ১৬৩ স্কোরে চতুর্থ অবস্থানে উগান্ডার কাম্পালা। এসব শহরের বাতাস আজ অস্বাস্থ্যকর। তবে তালিকায় ১৪১ স্কোরে ১৪তম অবস্থানে থাকা ঢাকার বাতাস আজ সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়।

স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

নির্বাচনে অংশগ্রহণ আর গণতন্ত্রের অংশীদারিত্ব প্রতিষ্ঠা করা …
  • ০৭ অক্টোবর ২০২৬
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে চাকরি, লাগবে ২ বছরের অভিজ্ঞতা
  • ০৭ অক্টোবর ২০২৬
ছিনতাইকারী ধরতে গিয়ে ছুরিকাঘাতে আহত এসআই, আটক ২
  • ০৭ অক্টোবর ২০২৬
বিসিএস কর্মকর্তাদের মাস্টার্সের সুযোগ দিচ্ছে জাপান
  • ০৭ অক্টোবর ২০২৬
সেই কলেজ ক্যাশিয়ারের বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ
  • ০৭ অক্টোবর ২০২৬
আদালত ভবন থেকে পড়ে কলেজ ক্যাশিয়ারের মৃত্যু, রহস্যকে ঘিরে তদ…
  • ০৭ অক্টোবর ২০২৬