স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বেড়েছে, নতুন বাজারদর কত?

৩১ আগস্ট ২০২৫, ১০:২৪ AM , আপডেট: ৩১ আগস্ট ২০২৫, ০৮:৪৭ PM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৬৬৭ টাকা বাড়িয়ে আজ রোববার (৩১ আগস্ট) থেকে নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এখন ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম ১ লাখ ৭৪ হাজার ৩১৮ টাকা।

নতুন দামে ২১ ক্যারেটের স্বর্ণ বিক্রি হবে ১ লাখ ৬৬ হাজার ৩৯৯ টাকায়, ১৮ ক্যারেট ১ লাখ ৪২ হাজার ৬২৭ টাকা, আর সনাতন পদ্ধতির স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ১৮ হাজার ২৮ টাকা।

আরও পড়ুন: স্বাধীন বাংলাদেশের ডাকসুর ভিপি-জিএস পদে জিততে পারেননি কোনো স্বতন্ত্র প্রার্থী

বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে খাঁটি স্বর্ণের দাম বৃদ্ধির প্রেক্ষিতে এই নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫% ভ্যাট এবং ৬% মজুরি যোগ হবে। ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।

গত ২৬ আগস্ট এবং ২৪ জুলাই দুই দফায় স্বর্ণের দাম সমন্বয় করা হয়। নতুন মূল্য বৃদ্ধিতে ভোক্তাদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে।

অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬
হ্যাটট্রিক ডাকে ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ
  • ০৩ অক্টোবর ২০২৬
চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা আবহাওয়া অধিদপ্তরের
  • ০৩ অক্টোবর ২০২৬
আজ ভারতের বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল, মোবাইলে খেলা দেখবেন য…
  • ০৩ অক্টোবর ২০২৬