মাইলস্টোন ট্রাজেডি

আহতদের সেবায় ঢাকা মেডিকেলে ছাত্রদলের ‘ননস্টপ সার্ভিস’

২৪ জুলাই ২০২৫, ০৮:১৭ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০৩:২৯ PM
আহতদের সেবায় ছাত্রদলের ননস্টপ সার্ভিস অব্যাহত

আহতদের সেবায় ছাত্রদলের ননস্টপ সার্ভিস অব্যাহত © সংগৃহীত

গত সোমবার উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ভেতরে বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান বিধ্বস্ত হয়ে এ পর্যন্ত ৩১ জনের মৃত্যু এবং শতাধিক আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহতরা ঢাকা মেডিকেল, সিএমএইচ ও জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটসহ বিভিন্ন প্রতিষ্ঠানে চিকিৎসা নিচ্ছেন। দুর্ঘটনার দিন থেকেই আহতদের সেবায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তাদের স্বেচ্ছাসেবী কার্যক্রম অব্যাহত রেখেছে।

বুধবার (২৩ জুলাই) বিএনপি মিডিয়া সেলের ফেসবুক পেজে পোস্ট করে জানানো হয়, ঢাকা মেডিকেল কলেজ হসপিটালের বার্ণ ইউনিটের সামনে ননস্টপ সার্ভিস চালু রেখেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ।

এতে আরও বলা হয়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এর নির্দেশনায় বুধবার, জুলাই ২৩, ২০২৫ মাইলস্টোনে প্রশিক্ষণ বিমান দূর্ঘটনার ঘটনায় তৃতীয় দিনের মতো - আহতদের এবং তাদের স্বজনদের বিভিন্ন সহায়তায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের একটি টিম এই সেবামূলক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে।

 

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে…
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউরোপের আরও একটি দেশে ছড়িয়ে পড়েছে জেন-জি’দের বিক্ষোভ
  • ০৮ অক্টোবর ২০২৬
ইয়াবাসহ গ্রেপ্তার সেই যুবদল নেতা রাসেল বহিষ্কার
  • ০৮ অক্টোবর ২০২৬
ইউজিসির অনুমোদন পেল ইসলামী বিশ্ববিদ্যালয়ের নতুন দুই বিভাগ
  • ০৮ অক্টোবর ২০২৬
‘সমকামী সাজিয়ে’ বাংলাদেশিদের ভুয়া আশ্রয় আবেদন, যুক্তরাজ্যে …
  • ০৮ অক্টোবর ২০২৬
খতনার পর ৫০ শিশু অসুস্থ, সেন্টমার্টিনের চেয়ারম্যানকে শোকজ
  • ০৮ অক্টোবর ২০২৬