সৌদি প্রবাসী রক্ত দিতে এসে ‘হর্ন বাজানো নিষেধ’ প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে গেলেন

২২ জুলাই ২০২৫, ০৬:০২ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৭:৩২ AM
সৌদী আরব প্রবাসী উমর ফারুক প্লেকেড নিয়ে দাঁড়ানো

সৌদী আরব প্রবাসী উমর ফারুক প্লেকেড নিয়ে দাঁড়ানো © টিডিসি ফোটো

ব্রাহ্মণবাড়িয়া থেকে আসা সৌদী আরব প্রবাসী উমর ফারুক মাইলস্টোন ট্রাজেডি শোনার পর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রক্ত দিতে আসেন। তবে গাড়ির প্রচণ্ড ভিড় ও হর্নের আওয়াজ দেখে তিনি ‘হর্ন বাজানো নিষেধ’ প্লেকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে পড়েন। রোগীরা যাতে কোলাহলমুক্ত পরিবেশে চিকিৎসা পেতে পারেন। তার এই মানবিক উদ্যোগ প্রশংসিত হয়েছে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে এরকম এক চিত্র দেখা যায়।

আরও পড়ুন: সচিবালয়ে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষ, আহত ৫০

এ বিষয়ে উমর ফারুক বলেন, ‘আমি এখানে মানবিক কারণে সকাল থেকে দাঁড়িয়ে আছি। অনেক গাড়ির ভিড় এবং হর্নের কারণে রোগীরা সমস্যায় পড়ছেন। বিশেষ করে যারা দুর্ঘটনায় আহত হয়ে হাসপাতালে আসছেন, তাদের জন্য এমন পরিস্থিতি অত্যন্ত কষ্টদায়ক। আমি শুধু রক্তদান করতে আসিনি, আমি চাই পরিবেশ কিছুটা শান্ত হোক যাতে রোগীরা শান্তিতে চিকিৎসা পেতে পারেন। আমি ১০ দিন পর আবার বিদেশ চলে যাবো। 

 

 

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬