শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি

পদত্যাগ দাবিতে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের বিক্ষোভ

২২ জুলাই ২০২৫, ০৫:০২ PM , আপডেট: ২২ জুলাই ২০২৫, ০৭:০১ PM
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে শিক্ষার্থীদের অবস্থান © সংগৃহীত

চট্টগ্রামে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে আজ মঙ্গলবার (২২ জুলাই) শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। বেলা দেড়টার দিকে নগরীর মুরাদপুর এলাকায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের সামনে অবস্থান নিয়ে তারা প্রতিবাদ শুরু করে। এতে শিক্ষা বোর্ডের কর্মকর্তা-কর্মচারীরা ভেতরে আটকে পড়েন।

পরবর্তীতে শিক্ষার্থীরা শিক্ষা বোর্ডসংলগ্ন মূল সড়কে গিয়ে অবরোধ গড়ে তোলে। বেলা ৩টা পর্যন্ত সড়ক অবরোধ অব্যাহত ছিল, যার ফলে উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা সড়কে বাঁশ ফেলে অবস্থান নিয়েছে এবং শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে স্লোগান দিচ্ছে। একটি দল শিক্ষা বোর্ডের মূল গেটের সামনেও অবস্থান নিয়ে একই দাবিতে বিক্ষোভ করছে। কয়েক শতাধিক শিক্ষার্থী এই আন্দোলনে অংশ নিয়েছে, যাদের অনেকের হাতে বাংলাদেশের পতাকা দেখা গেছে। মাঝে মাঝে তারা জরুরি চলাচলের জন্য সাময়িক পথ ছেড়ে দিচ্ছে।

বিক্ষোভকারী শিক্ষার্থীরা জানায়, ঢাকার উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের নিয়ে বিমান বিধ্বস্তের ঘটনার পর তারা মানসিকভাবে বিপর্যস্ত। এমন পরিস্থিতিতে এইচএসসি পরীক্ষা পেছানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে কালক্ষেপ করা হয়েছে। পরীক্ষার স্থগিতাদেশ তারা পেয়েছে রাত ৩টার দিকে, যা অযৌক্তিক ও শিক্ষার্থীবান্ধব নয়। এ জন্যই তারা শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগ দাবি করছে।

এ বিষয়ে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ট্রাফিক বিভাগের উপকমিশনার নেছার উদ্দীন আহমেদ বলেন, ‘মুরাদপুর সড়কটির বিকল্প কোনো সড়ক নেই। সড়কটি দিয়ে মূল শহরসহ কক্সবাজার, বান্দরবানসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় যানবাহন চলাচল করে। এই সড়ক অবরোধের ফলে পুরো শহরে যানবাহন চলাচল সিস্টেম ভেঙে যাওয়াটা স্বাভাবিক। আমরা শিক্ষার্থীদের বোঝানোর চেষ্টা করছি। মাইলস্টোনের ঘটনাটি একটা আবেগের বিষয়। আমি নিজেও ঘটনাটির পরে ভালোভাবে কাজে মনোযোগ দিতে পারছি না। বাচ্চাদের ছবিগুলো চোখে ভেসে উঠছে।’

বিমানবন্দর থেকে স্বেচ্ছাসেবক লীগের শীর্ষ দুই নেতা গ্রেপ্তার
  • ০৩ অক্টোবর ২০২৬
ডেনিম উৎপাদনে পানির চাপ, সমাধানের খোঁজ
  • ০৩ অক্টোবর ২০২৬
অপারেশনের স্থান পরিষ্কার না করেই সেলাই, সংক্রমণে ফের অস্ত্র…
  • ০৩ অক্টোবর ২০২৬
অ্যাওয়ার্ড প্রোগ্রামে জয়ী হয়ে যুক্তরাজ্যে যাওয়ার সুযোগ
  • ০৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশিদের জন্য শিক্ষকতা ও গবেষণার সুযোগ দেবে যুক্তরাষ্ট্র
  • ০৩ অক্টোবর ২০২৬
চলতি মাসেই ঘূর্ণিঝড়ের আভাস দিল আবহাওয়া অধিদপ্তর
  • ০৩ অক্টোবর ২০২৬