জিয়াউর রহমান বেঁচে থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় করতেন না: ড. খ ম কবিরুল

১৮ জুলাই ২০২৫, ১০:৪৫ PM , আপডেট: ২১ জুলাই ২০২৫, ১০:০৫ PM
ঠাকুরগাঁওয়ের ইকো ইনস্টিটিউট অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ইআইইটি) এর উদ্বোধন অনুষ্ঠানে

ঠাকুরগাঁওয়ের ইকো ইনস্টিটিউট অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ইআইইটি) এর উদ্বোধন অনুষ্ঠানে © সংগৃহীত

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান বেঁচে থাকলে জাতীয় বিশ্ববিদ্যালয় না করে কারিগরি শিক্ষা নিয়ে কাজ করতেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ সচিব ড. খ ম কবিরুল ইসলাম। 

শুক্রবার (১৮ জুলাই) বিকেলে ঠাকুরগাঁওয়ের ইকো ইনস্টিটিউট অফ ইন্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (ইআইইটি) ও ইকো ইনস্টিটিউট অফ অ্যাগ্রিকালচার (ইআইএ) এর উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে  তিনি এসব কথা বলেন।

এসময় তিনি বলেন, জাতীয় বিশ্ববিদ্যালয় শুধু বছরের পর বছর আমাদের সমাজকে বেকার একটা জনগোষ্ঠী উপহার দিয়েছে। তাই আমাদের দেশে বেকারত্ব দূর করতে কারিগরি শিক্ষার কোনো বিকল্প নেই।

ড. খ ম কবিরুল ইসলাম আরও বলেন, আমার মনে হয় আজ যদি জিয়াউর রহমান বেঁচে থাকতেন তাহলে তিনি জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতেন না। তিনি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান বৃদ্ধি করে দেশের বেকারত্ব দূর করে দেশে দক্ষ জনগোষ্ঠী তৈরি করে আমাদের এ দেশকে আরও এগিয়ে নিতেন।

এসময় উপস্থিত ছিলেন কারিগরি শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ রুহুল আমিন, ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, ইএসডিও এর চেয়ারম্যান ড. শহীদুজ্জামান, ও বিশিষ্ট সমাজ সেবক মির্জা ফয়সাল আমীন।

 

 

মহাসড়ক দখল করে নির্মাণ, শিশু পার্কের পর এবার অর্ধনির্মিত ভব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৪ কারণে আর্জেন্টিনার দায়িত্ব ছাড়তে চান স্কালোনি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শেষ বয়সে বানেছার সঙ্গী শুধু ক্ষুধা, নিঃসঙ্গতা আর দীর্ঘশ্বাস
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিদেশের কারাগারে বন্দি ১০ হাজার বাংলাদেশি
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রান্না করা খাবার ফ্রিজে রেখে বারবার গরম করে খাওয়া কি স্বাস্…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডিবির পৃথক অভিযানে অস্ত্র, চোরাই মালামাল ও ইয়াবাসহ গ্রেপ্তা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9