৪০০ হজযাত্রী নিয়ে রানওয়েতে আটকে গেল মদিনা ফেরত বিমান

০৫ জুলাই ২০২৫, ১২:১৩ PM , আপডেট: ০৯ জুলাই ২০২৫, ০৮:০৩ AM
রানওয়েতে আটকা পড়েছে বিমান

রানওয়েতে আটকা পড়েছে বিমান © সংগৃহীত

সৌদি আরবের মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে। ফলে রানওয়েতে আটকা পড়েছে বিমানটি। উড়োজাহাজটিতে প্রায় ৪০০ হজযাত্রী ও প্রবাসী যাত্রী রয়েছেন বলে জানা গেছে। শনিবার (৫ জুলাই) চট্রগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে এই ঘটনা ঘটে।

শাহ আমানত বিমানবন্দরের মুখপাত্র প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যান্ত্রিক ত্রুটি সারিয়ে বিমানটিকে বেলা ১১টা ২০ মিনিটে  রানওয়ে থেকে নিরাপদে সরিয়ে এপ্রোনে আনা হয়েছে। এ ঘটনায় বিমানবন্দরের রানওয়ে প্রায় দুই ঘণ্টা বন্ধ ছিল।

এদিকে চট্টগ্রাম বিমানবন্দরের সহকারী সিকিউরিটি সুপারভাইজার আবদুল আলম এক বার্তায় জানান, বাংলাদেশ বিমানের ফ্লাইট নম্বর বিজি-১৩৮ মদিনা থেকে চট্টগ্রামে অবতরণ করার পরে রানওয়ের শেষ মাথা আটকে যায়। বাংলাদেশ বিমানের জিইসি টিম পুশ কার্ট দিয়ে সামনের চাকা টেনে ঠিক করে দিলে পরবর্তী সময়ে বিমান ইঞ্জিন স্টার্ট করে বে-তে চলে আসে। বর্তমানে চট্টগ্রাম বিমান বন্দরে উড্ডয়ন ও অবতরণ পুনরায় চালু করা হলো।

খাবার ঠিকমতো চিবিয়ে না খেলে শরীরে যে প্রভাব পড়ে
  • ১৬ নভেম্বর ২০২৬
রোজ সকালের যে ব্যায়ামে কমবে বয়সের ছাপ, ভালো থাকবে হৃদযন্ত্র
  • ১৬ নভেম্বর ২০২৬
আর এক মিনিটও প্রধানমন্ত্রী পদে থাকতে পারেন না নেতানিয়াহু: আ…
  • ১৬ নভেম্বর ২০২৬
নতুন পে স্কেলে সশস্ত্র বাহিনীর কার বেতন কত বাড়ল?
  • ১৬ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, আজই ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ্কা
  • ১৬ নভেম্বর ২০২৬
স্পেনের জয়রথ থামাল ইংল্যান্ড, ৪৩ ম্যাচ পর হারের মুখ দেখল ইয়…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950