আসিফকে পাল্টা খোঁচা জুলকারনাইন সায়েরের

৩০ জুন ২০২৫, ০৬:৪৬ PM , আপডেট: ০৭ জুলাই ২০২৫, ০৮:৩৯ AM
আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জুলকারনাইন সায়ের

আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও জুলকারনাইন সায়ের © টিডিসি সম্পাদিত

মুহূর্তের মধ্যে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ বিদেশে অবস্থানরত কারও হাতে মন্তব্য করে একটি ফেসবুক পোস্ট দিয়েছেন উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। এরপরই আসিফকে পাল্টা খোঁচা দিয়ে আজ সোমবার (৩০ জুন) বাংলাদেশ সময় সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ ভেরিভায়েড আইডিতে একটি স্ট্যাটাস দেন আলজাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।

ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, ‘সাধারণ নাগরিকদের জীবন সাধারণই থেকে যায়, তারা আংগুল ফুলে কলা গাছ হয়ে যায় না, তারা জীবনে প্রথম সুইজারল্যান্ড গিয়ে আরেকজনের টাকায় ফেন্ডির জ‍্যাকেট, ডিজাইনার ঘড়ি কেনেনা। মন চাইলেই দুবাই উড়াল দেয় না, আর মানুষের দেয়া টাকায় দুবাই মলে শপিং করে বেড়ায় না। সাধারণ নাগরিকেরা কন্ট্রাক্ট ম‍্যানিপুলেট করে অর্থ লোপাট করে না, নিষিদ্ধ গোষ্ঠির লোকের হাতে দেশের গুরুত্বপূর্ণ সংস্থা তুলে দিয়ে তার মাধ্যমে কমিশন খাওয়ার বন্দোবস্ত করে না।’

আরও পড়ুন: ‘মুহূর্তের মধ্যে এয়ারপোর্টের সিসিটিভি ফুটেজ বিদেশে অবস্থানরত কারও হাতে’— হতবাক আসিফ

ফেসবুকে তিনি আরও লেখেন, ‘আর সরকার? সেটা হতে হয় জনগণের ভোটে, কারো কাঁধে চড়ে নয়। ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কভার লোকেশনে গিয়ে তাদের টেকনিক্যাল ম্যানুয়াল, বিমানে চাকরীরত সেনাপ্রধানের পেছনের সীটে বসে তাকে রেকর্ড করে নিয়ে আসা লোক আমরা, অপরাধের কেন্দ্রে গিয়ে তথ্য বের করে আনতে বদ্ধপরিকর। 

তুমি বরং আপাতত ইয়া নাফসি ইয়া নাফসি করো, যা যা করেছো, সেসব তো আর সিসিটিভির কভারেজের মধ্যে করোনি। সেসব যখন প্রকাশ পাবে তখন কি বলবা সেই স্ক্রীপট রেডি করো। আর আমাকে যারা তথ্য দেয় তারা এদেশের শ্রেষ্ঠ সন্তান, বাটপার কিছিমের না যে ক্ষমতার আঁচ পেয়ে নিজ বাপের নামে ঠিকাদারির লাইসেন্স নেয়। আর ধরা খাইলে বলে আমি তো জানতামই না।’

বাঙলা কলেজের অধ্যক্ষ নিয়োগের এক ঘণ্টা পরই বাতিল
  • ২৮ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে কমিটি গঠন
  • ২৭ আগস্ট ২০২৬
রাত ২টা ৪০ মিনিটে বোনের নম্বারে ফোন করল কে?
  • ২৭ আগস্ট ২০২৬
ইউজিসির ফেইক অফিস আদেশ ছড়িয়ে বললেন, খালাস পেয়েছেন— কত বড় ব…
  • ২৭ আগস্ট ২০২৬
‘অন্যায়ের চিত্র’ কার্যালয়ে ‘অধ্যক্ষের’ কারখানা, বানানো হচ্ছ…
  • ২৭ আগস্ট ২০২৬
হবু স্ত্রীর খোঁজে পরপর ২ দিন বাসার সামনে গিয়েছিলেন অদিত, তখ…
  • ২৭ আগস্ট ২০২৬