ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন ১৪ বাংলাদেশি

১৯ জুন ২০২৫, ০৮:০৪ PM , আপডেট: ২০ জুন ২০২৫, ০৮:৩৫ PM
দেশে ফেরত ১৪ বাংলাদেশি

দেশে ফেরত ১৪ বাংলাদেশি © টিডিসি ফটো

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক হওয়া ১৪ বাংলাদেশি নাগরিক কারাভোগ শেষে দেশে ফিরেছেন। বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর সাড়ে ৩টায় তারা ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে দেশে ফেরেন। ভারতীয় কারাগারে শাস্তি ভোগ শেষে বাংলাদেশ সরকারের কূটনৈতিক প্রচেষ্টা ও এনজিও ব্র্যাকের সহযোগিতায় দেশে ফেরানো হয় তাদের।

ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনের সহায়তায় এবং ব্র্যাকের মাইগ্রেশন প্রোগ্রামের মধ্যস্থতায় তাদের দেশে ফিরিয়ে আনা হয়। ফেরত আসার সময় আখাউড়া স্থলবন্দরের শূন্যরেখায় স্বজনদের হাতে তুলে দেওয়া হয় সবাইকে।

দেশে ফিরে আসা বাংলাদেশিরা হলেন—মো. ইসমাইল, হারুন মজুমদার, পাপিয়া আক্তার, লিজা খানম, লিজা খাতুন, আশা মণি, মফিজুল ইসলাম, তাহিয়াতুন নেসা, আঁখি ইসলাম, সঞ্জয় সরকার, স্বপন সরকার, যিশু কান্তি দাস, বিপুল দাস ও সুশেন দাস। তারা ফেনী, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ, নড়াইল, চাঁদপুর, খুলনা, নেত্রকোণা ও সুনামগঞ্জ জেলার বাসিন্দা।

ব্র্যাকের মাইগ্রেশন বিভাগের ডেপুটি ম্যানেজার শায়লা শারমিন জানান, দেশে ফেরার পর তাদের তাৎক্ষণিক খাদ্য সহায়তা ও আর্থিক অনুদান দেওয়া হয়েছে। ভবিষ্যতে তাদের পূর্ণ পুনর্বাসনের বিষয়েও উদ্যোগ নেওয়া হবে।

বাংলাদেশ সহকারী হাইকমিশনের কনস্যুলার অ্যাসিস্ট্যান্ট ওমর শরীফ জানান, কাজের খোঁজে অবৈধভাবে ভারতে প্রবেশ করে আটক হন এসব বাংলাদেশি। আদালতের রায়ে কারাভোগ শেষে তাদের দেশে ফেরানোর উদ্যোগ নেওয়া হয়। বর্তমানে আগরতলার ক্ষণস্থায়ী কারাগারে আরও ৩৩ জন বাংলাদেশি আটক রয়েছেন, যাদের ফেরত পাঠানোর প্রক্রিয়া চলমান বলে জানা যায়।

চিকিৎসাবিজ্ঞানে নোবেল পেলেন হেগেম্যান-নাগেল-ডেইসেরথ, নেপথ্য…
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের মর্যাদা ও সঠিক মূল্যায়ন নিয়ে কাজ করছে সরকার : ববি…
  • ০৫ অক্টোবর ২০২৬
বিশ্ব শিক্ষক দিবসে সম্মাননা পেলেন ১০২ গুণী শিক্ষক
  • ০৫ অক্টোবর ২০২৬
সনদ আছে, দক্ষতা নেই: বাংলাদেশের উচ্চশিক্ষার সংকট
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণ নিয়ে বড় সুখবর আসছে
  • ০৫ অক্টোবর ২০২৬
৭ পদে চাকরি দেবে মিরপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড …
  • ০৫ অক্টোবর ২০২৬