করোনার নতুন ধরনের সংক্রমণ, আখাউড়া স্থলবন্দরে কড়াকড়ি

১০ জুন ২০২৫, ১২:১৩ AM , আপডেট: ১৬ জুন ২০২৫, ০৭:০৬ AM
থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা যাচাই করা হচ্ছে

থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা যাচাই করা হচ্ছে © টিডিসি

ভারতসহ বিশ্বের বিভিন্ন দেশে ফের করোনা সংক্রমণ বাড়তে থাকায় সতর্কতামূলক ব্যবস্থা নিয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী স্বাস্থ্য বিভাগ। এরই অংশ হিসেবে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টে করোনা প্রতিরোধে জোরদার নজরদারি চালানো হচ্ছে।

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী আখাউড়া স্থলবন্দরের ইমিগ্রেশন স্বাস্থ্য ডেস্কে বৃদ্ধি করা হয়েছে স্ক্রিনিং কার্যক্রম।

সোমবার (৯ জুন) আখাউড়া ইমিগ্রেশন এলাকায় সরেজমিনে দেখা যায়, একজন স্বাস্থ্যকর্মী ভারত থেকে আগত যাত্রীদের থার্মাল স্ক্যানারের মাধ্যমে শরীরের তাপমাত্রা যাচাই করছেন।

ভারতের আগরতলা থেকে আগত যাত্রী উত্তম রায় বলেন, ‘বাংলাদেশে প্রবেশের সময় স্বাস্থ্য ডেস্কে নাম এন্ট্রি করে তাপমাত্রা পরীক্ষা করা হয় এবং মাস্ক পরিধানের নির্দেশনা দেওয়া হয়েছে।’

স্বাস্থ্য ডেস্কে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ডা. অন্নপর্ণা বলেন, ‘ভারতে করোনার নতুন ভ্যারিয়েন্ট ছড়ানোর খবরে আমরা বাড়তি সতর্কতা নিচ্ছি। সীমান্ত দিয়ে আগত প্রতিটি যাত্রীর শরীরের তাপমাত্রা স্ক্যান করা হচ্ছে এবং সকলকে মাস্ক ব্যবহার করতে বলা হচ্ছে।’

আখাউড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. হিমেল খান বলেন, ‘বর্তমানে ভারতের করোনা পরিস্থিতি বিবেচনায় আমাদের ইমিগ্রেশনে সর্বোচ্চ সতর্কতা নেওয়া হয়েছে। থার্মাল স্ক্যানিং, স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সচেতনতামূলক নির্দেশনা প্রচার করা হচ্ছে যাতে কোনোভাবেই সংক্রমণ ছড়িয়ে না পড়ে।’

স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনা প্রতিরোধে সীমান্তবর্তী এলাকায় এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে এবং প্রয়োজন অনুযায়ী আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950