গ্যাস সিলিন্ডার বোঝাই ট্রাক উল্টে ভয়াবহ বিস্ফোরণ-আগুন

০৪ জুন ২০২৫, ১০:৪৭ AM , আপডেট: ১১ জুন ২০২৫, ১১:৫২ AM
গ্যাস সিলিন্ডারে আগুন

গ্যাস সিলিন্ডারে আগুন © সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার খানাখন্দে ভরা মহাসড়কে গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক উল্টে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৪ জুন) ভোর সাড়ে ৪টার দিকে শহরতলীর বিরাসার এলাকায় বাংলাদেশ গ্যাস ফিল্ড কোম্পানির প্রধান কার্যালয়ের সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুমিল্লা অভিমুখে যাওয়া ট্রাকটি সিলিন্ডার বোঝাই অবস্থায় নির্মাণাধীন চার লেন সড়কের গভীর গর্তে পড়ে উল্টে যায়। এতে মুহূর্তেই আগুন ধরে যায় এবং পরপর কয়েকটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়।

বিস্ফোরণের প্রচণ্ড শব্দে আশপাশের বেশ কিছু ভবনের জানালার কাচ ভেঙে পড়ে এবং পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর ও সরাইল ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল সাড়ে ৬টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

ব্রাহ্মণবাড়িয়া দমকল বাহিনীর উপ-পরিচালক নিউটন দাস বলেন, ‘খাদে পড়ে ট্রাকটিতে আগুন লাগে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনি।’

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, “বিস্ফোরণের শব্দে মানুষজন ভয়ে দিগ্বিদিক ছোটাছুটি করেন। তবে সৌভাগ্যক্রমে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।”

এ দুর্ঘটনার কারণে মহাসড়কের দুই পাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়। পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

উল্লেখ্য, আশুগঞ্জ-আখাউড়া চার লেন মহাসড়কের নির্মাণ কাজ দীর্ঘদিন ধরে চলমান থাকায় কুমিল্লা-সিলেট মহাসড়কের বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বিরাসার এলাকায় এমন দুর্ঘটনা প্রায়ই ঘটে থাকে বলে স্থানীয়রা জানান।

ক্লিনিক থেকে নবজাতক চুরির অভিযোগ, ৭ দিন বয়সি শিশুসহ নারী আটক
  • ১৩ নভেম্বর ২০২৬
গণঅভ্যুত্থানের মীরজাফর হলেন হাসানাত ও সারজিস
  • ১৩ নভেম্বর ২০২৬
স্নাতকোত্তরে স্কলারশিপ দিচ্ছে জার্মানির হাইডেলবার্গ বিশ্ববি…
  • ১৩ নভেম্বর ২০২৬
বোমা-সন্ত্রাস করে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকে ফুলের পাপড়ি দিয়…
  • ১৩ নভেম্বর ২০২৬
৬ শতাধিক নবীন শিক্ষার্থীকে বরণ করল পাবিপ্রবি ছাত্রশিবির
  • ১৩ নভেম্বর ২০২৬
কৃষি গুচ্ছে যুক্ত হওয়ার উদ্যোগ মাভাবিপ্রবির ভেটেরিনারি অনুষ…
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950