ভারতের ‍উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ঠিক করতে বৈঠক কাল

২২ মে ২০২১, ০৮:১১ PM
ভারতের ‍উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ঠিক করতে বৈঠক কাল

ভারতের ‍উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ঠিক করতে বৈঠক কাল © ফাইল ছবি

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে ভারতের উচ্চ মাধ্যমিক পরীক্ষা পদ্ধতি ঠিক করতে সভা ডেকেছে দেশটির কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়। আগামীকাল রবিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টা থেকে এ সভা শুরু হবে। সভায় কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের সঙ্গে কেন্দ্রশাসিত অঞ্চলের শিক্ষামন্ত্রীরা উপস্থিত থাকবেন।

করোনা সংক্রমণের দ্বিতীয় ঢেউয়ে প্রায় সব রাজ্যেরই শিক্ষা দফতর, সিবিএসই ও আইসিএসই দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষা স্থগিত করা হয়েছে। একইভাবে ন্যাশনাল টেস্টিং এজেন্সি ও অন্যান্য কোর্সেরও প্রবেশিকা পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

এই পরিস্থিতিতে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোর শিক্ষামন্ত্রীদের বৈঠকে কোনও পথ বের হয় কি না, সে দিকেই তাকিয়ে শিক্ষার্থী। দেশটির শিক্ষার্থীরা আশা প্রকাশ করেছেন, কর্তৃপক্ষের পক্ষ থেকে এ সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসবে।

শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্ক এক টুইটে লিখেছেন, “সব রাজ্যের শিক্ষামন্ত্রী ও শিক্ষা সচিবদের অনুরোধ করছি আগামী পরীক্ষার জন্য মতামত জানাতে। বন্ধুরা আপনাদের মূল্যবান পরামর্শ আমার প্রয়োজন। আপনারা টুইটারেও আমায় পাঠাতে পারেন।”

ভোলায় ব্যতিক্রমী আয়োজনে সুবিধাবঞ্চিত শিশুদের ঈদ আনন্দ
  • ২০ মার্চ ২০২৬
যে মামলা থেকে অব্যাহতি পেলেন শেখ হাসিনা
  • ২০ মার্চ ২০২৬
সালামি পাওয়ার আনন্দ ও দেওয়ার তৃপ্তি, ফিরে দেখা শৈশবের ঈদ
  • ২০ মার্চ ২০২৬
ঈদের নামাজের পদ্ধতি: নবীজীর সুন্নাহ ও ইসলামী বিধান
  • ২০ মার্চ ২০২৬
অনেক মুসলিম সামর্থ্য থাকা সত্ত্বেও রোজা রাখে না যা দেখে কষ্…
  • ২০ মার্চ ২০২৬
সবাইকে নিয়ে ইনসাফ ও ন্যায় ভিত্তিক সমাজ গঠন করতে চাই: ডেপুটি…
  • ২০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence