এইচএসসি পাস সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে বৃত্তি দেবে সরকার

০৭ মার্চ ২০২১, ১০:১৫ PM

© ফাইল ফটো

২০২০ সালের এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মধ্যে সাড়ে ১০ হাজার শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এ জন্য দেশের সব শিক্ষা বোর্ড থেকে নিয়মিত শিক্ষার্থীদের তথ্য পাঠাতে বলা হয়েছে।

আজ রবিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী স্বাক্ষরিত এ সংক্রান্ত একটি নির্দেশনা জারি করা হয়েছে। বৃত্তি প্রদানে বিজ্ঞান ও বাণিজ্য বিভাগে জিপিএ-৫ ধারীদের অগ্রাধিকার দেয়া হবে।

নির্দেশনায় বলা হয়েছে, রাজস্ব খাতভুক্ত মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তির কোটা বণ্টনের জন্য ২০২০ সালের এইচএসসি পরীক্ষার উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের তথ্যাদি নমুনা ছক অনুসারে পাঠাতে বলা হয়েছে। এ তথ্য আগামী ১১ মার্চের মধ্যে সফট কপি ই-মেইলে ([email protected]) এবং হার্ড কপি মাউশির মহাপরিচালক বরাবর পাঠাতে বলা হয়েছে।

মাউশির উপ-পরিচালক মো. নুরুল ইসলাম চৌধুরী বলেন, উচ্চমাধ্যমিক পর্যায়ে মেধাবী শিক্ষার্থীদের রাজস্বখাত থেকে বৃত্তি প্রদান করা হবে। এ জন্য আমরা সব শিক্ষা বোর্ডে যোগ্য ও নিয়মিত শিক্ষার্থীদের তালিকা পাঠাতে বলেছি। সেখান থেকে ১০ হাজার ৫০০ জনকে নির্বাচন করা হবে। তার মধ্যে মেধা কোটায় ১ হাজার ১২৫ জন ও সাধারণ কোটায় ৯ হাজার ৩৭৫ জনকে বৃত্তি প্রদান করা হবে। এ সংখ্যা ১০টি শিক্ষা বোর্ডে ভাগ করে দেয়া হবে। তারা যোগ্যদের মধ্যে এ বৃত্তি বণ্টন করবে।

তিনি বলেন, এইচএসসি পর্যায়ে মেধা কোটায় মাসিক ৮২৫ টাকা, তার সঙ্গে এককালীন ১ হাজার ৮০০ টাকা এবং সাধারণ কোটায় মাসিক ৩৭৫ টাকা ও এককালীন ৭৫০ টাকা করে প্রদান করা হবে। শিক্ষার্থীরা উচ্চশিক্ষার জন্য ভর্তি হলে সেই প্রতিষ্ঠানের মাধ্যমে বৃত্তির জন্য আবেদন করতে হবে। তারপর এ অর্থ প্রদান করা হবে।

ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীর বিরুদ্ধে সংঘবদ্ধ ধর্ষণ চে…
  • ৩১ জুলাই ২০২৬
মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামে আবেদন কখন করবেন, করণীয় কি …
  • ৩১ জুলাই ২০২৬
‘ফ্যামিলি কার্ডের নিয়োগ পরীক্ষায় একজন জামায়াতের প্রার্থী থা…
  • ৩১ জুলাই ২০২৬
কলাবাগানের হোস্টেলে দরজা ভেঙে নার্সিং শিক্ষার্থীর ঝুলন্ত মর…
  • ৩১ জুলাই ২০২৬
পাটওয়ারীকে ছাড়া যেখানেই যান, এনসিপির পাশে থাকবে বিএনপি: রাশ…
  • ৩১ জুলাই ২০২৬
যুক্তরাষ্ট্রে মাস্টার্স বা পিএইচডি আবেদনে কী কী ডকুমেন্টস প…
  • ৩১ জুলাই ২০২৬